সৌদি আরবে সড়ক দুর্ঘটনা ৪২ ভারতীয় ওমরাহযাত্রী নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১২: ৫৭
ছবি: সংগৃহীত

সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছ। নিহত ৪২ জনের মধ্যে ২০ জন নারী এবং ১১ শিশু রয়েছে।

রোববার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে মক্কা-মদিনা রুটের মুহরাস বা মুফরিহাত এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।

ওমরাহযাত্রীদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

এনডিটিভি জানিয়েছে, বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল। বাংলাদেশি সময় দিবাগত রাত ২টার দিকে মুফরিহাত এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে।

খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, বাসটির বেশিরভাগ যাত্রীই ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদের ছিলেন। তারা মক্কায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মদিনার পথে ফিরছিলেন।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন, যার ফলে সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে তারা বেরিয়ে আসার খুব কম সুযোগ পেয়েছেন।

এতে আরও বলা হয়, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী ও ১০টি শিশু রয়েছে। তবে কর্তৃপক্ষ এখনো সঠিক সংখ্যা যাচাই করছে।

উদ্ধারকারী দলের মতে, বাসটি সম্পূর্ণরূপে পুড়ে যাওয়ায় মৃতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

মোহাম্মদ আব্দুল শোয়াইব নামে একজন ব্যক্তি বেঁচে আছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি দিল্লির কর্মকর্তাদের দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে নির্দেশ দিয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিবেশী দেশে হামলা না চালাতে ইরানের প্রতি হামাসের আহ্বান

শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে হামাস জানায়, আন্তর্জাতিক আইন ও রীতি অনুযায়ী যেকোনো উপায়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। ইরানের নেতৃত্বকে ‘ভাই’ সম্বোধন করে হামাস আহ্বান জানিয়েছে, প্রতিক্রিয়া জানাতে গিয়ে যেন প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করা হয়।

৪ ঘণ্টা আগে

আহত মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র ও ইরান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়ে সম্ভবত অক্ষম হয়ে পড়েছেন—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার বক্তব্য অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সময় মোজতবা খামেনি আহত হন।

৪ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে অংশ নিচ্ছেন ২৫০০ মার্কিন স্থলসেনা, সঙ্গে উভচর যুদ্ধজাহাজ

শনিবার (১৪ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত নিজস্ব ঘাঁটি থেকে যাত্রা শুরু করেছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।

৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রকে চীনের কড়া বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরের পর তাইওয়ানের জন্য উন্নত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রসহ নতুন একটি অস্ত্র প্যাকেজ অনুমোদিত হতে পারে— এমন খবর প্রকাশের প্রতিক্রিয়ায় জিয়াকুন এই মন্তব্য করেন।

৬ ঘণ্টা আগে