ডেস্ক, রাজনীতি ডটকম

ক্যানাডার পশ্চিমাঞ্চলীয় শহর ভ্যাংকুভারে এক উৎসবে জনতার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৯ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে পুলিশ ও শহর কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
শহরের সড়কে আয়োজিত এক অনুষ্ঠান চলাকালে শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়, শহরের ওই সড়কে ‘লাপু লাপু ডে ব্লক পার্টি’ নামে একটি অনুষ্ঠান চলছিল। এটি ফিলিপিনো সংস্কৃতির একটি অনুষ্ঠান। মূলত দেশটির উপনিবেশবিরোধী নেতার স্মরণে এটি আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় অনুষ্ঠানটি প্রায় শেষ হয়ে আসছিল। কয়েক হাজার মানুষ ওই উৎসবে অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এক বিবৃতিতে শহর কর্তৃপক্ষ বলেছে, লাপু লাপু ফেস্টিভ্যালের ঘটনায় এখন পর্যন্ত আমরা ৯ জন নিহতের খবর নিশ্চিত করতে পারছি।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভ্যাংকুভার শহর পুলিশ জানায়, এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে তারা ধারণা করছে না। পরে জনতার ওপর দিয়ে চালিয়ে দেওয়া ওই গাড়ির চালককে আটক করার তথ্যও দিয়েছে পুলিশ। তবে এটি ইচ্ছাপূর্বক চালানো কোনো হামলা কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ক্যানাডার ১১৩০ নিউজরেডিওতে ২০ জন হতাহতের কথা বলা হয়েছে। আরেক প্রত্যক্ষ্যদর্শী সংবাদমাধ্যমটিকে জানায়, ফেস্টিভ্যাল চলাকালে কালো রংঙের একটি এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল) সেখানে উঠে গেলে বেশ কয়েক ডজন মানুষ হতাহত হন।
স্থানীয় একটি খাবারের গাড়ির মালিক গণমাধ্যমকে জানিয়েছেন কীভাবে গাড়িটি জনতার ভিড়ের ভেতর দিয়ে চলে যায়। বাও বানস ফুড ট্রাকের সহমালিক ইয়োসেব ভার্দেহ পোস্টমিডিয়াকে বলেন, আমি চালককে দেখতে পাইনি, শুধু ইঞ্জিনের গর্জন শুনেছি। ফুড ট্রাক থেকে বাইরে এসে দেখি, রাস্তা জুড়ে শুধু লাশ আর আহত মানুষ। গাড়িটি পুরো ব্লক জুড়ে সোজা এগিয়ে গেছে, মাঝখান দিয়েই।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক ক্যার্নে এবং শহরের মেয়র কেন লিম।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ক্যানাডার প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনায় হতাহতদের প্রতি, ফিলিপিনো ক্যানাডিয়ানদের প্রতি এবং ভ্যাংকুভারের সবার প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা সবাই আপনাদের সঙ্গে শোক প্রকাশ করছি। আমরা ঘটনাটিকে পর্যবেক্ষণ করছি এবং ঘটনার পর যারা প্রথম এগিয়ে এসেছেন তাদেরকে ধনবাদ জানাই।
হতাহতদের প্রতি শোক জানিযে মেয়র কেন লিন বলেন, ঘটনার বিষয়ে দ্রুত বিস্তারিত জানাতে আমরা কাজ করে যাচ্ছি।

ইতোমধ্যে চিবা প্রিফেকচার ও ইজু দ্বীপপুঞ্জসহ উপকূলীয় অঞ্চলগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। শনিবার থেকে কোনো কোনো এলাকায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল থেকে কান্তো অঞ্চলে বৃষ্টির তীব্রতা আরও বহুগুণ বাড়তে পারে।
৯ ঘণ্টা আগে
মামলাটির বিষয়ে চলতি সপ্তাহেই জরুরি শুনানি হতে পারে জানিয়েছে সিএনএন। এ বিষয়ে মন্তব্য জানতে স্বাভাবিক কর্মঘণ্টার বাইরে হোয়াইট হাউজের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন উজমা খান ও নরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। সোমবার লাহোরের ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয় তাদের আটকের আদেশ দেয়। আদেশ অনুযায়ী, উজমা ও নরিনকে লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে রাখা
১৩ ঘণ্টা আগে
পরে দুই দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পালটাপালটি ‘ভুয়া ভুয়া’ স্লোগানসহ বিভিন্ন ব্যঙ্গাত্মক স্লোগান দেওয়া হয়। আওয়ামী লীগ-সমর্থকদের ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যায়।
১৪ ঘণ্টা আগে