কলকাতা প্রতিনিধি

ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) ঋণ জালিয়াতির মামলায় জড়িত হীরা ব্যবসায়ী মেহুল চোকসিকে বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে। সোমবার তার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।
৬৫ বছর বয়সি মেহুল চোকসির আইনজীবী বিজয় আগারওয়াল বলেন, শনিবার বেলজিয়াম পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলে রয়েছেন। আমরা তার গ্রেফতারের বিরুদ্ধে আবেদন করব। একইসঙ্গে ভারতে প্রত্যর্পণের অনুরোধের বিরোধীতা করবো।
এ আইনজীবী আরও বলেন, ‘আমার মক্কেলের পালানোর ঝুঁকি নেই। তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। বেলজিয়ামে তিনি চিকিৎসাধীন।’
২০১৮ সালে পিএনবির একটি শাখা থেকে ১৩ হাজার ৫০০ কোটি রূপির জালিয়াতিতে ধরা পড়েন চোকসি ও তার ভাতিজা নীরব মোদী। এরপর থেকেই তাদের খুঁজছে সিবিআই ও ইডি।
পিএনবি চোকসি, মোদী ও তার প্রতিষ্ঠান গীতাঞ্জলি জেমসের ব্যবস্থাপনা পরিচালকসহ বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগ রয়েছে, আসামিরা মুম্বাইয়ে ব্যাংকের ব্র্যাডি হাউস শাখার কর্মকর্তাদের ঘুষ দিয়ে লেটার অফ আন্ডারটেকিং (এলওইউ) ও ফরেন লেটার অফ ক্রেডিট (এফএলসি) তৈরি করেছিলেন।
এ জালিয়াতি সম্মুখে আসার আগেই ২০১৮ সালের জানুয়ারিতে ভারত ছাড়েন চৌকসি ও মোদী।
গত মাসে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় এনডিটিভিকে জানিয়েছিল, চৌকসি ইউরোপে রয়েছে। এবং তার বিষয়ে গুরুত্ব দিয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছে।
জানা গেছে, চোকসি ও তার স্ত্রী বেলজিয়ামের নাগরিক প্রীতির সঙ্গে অ্যান্টওয়ার্পে বসবাস করছেন। ওই দেশের রেসিডেন্সি কার্ড পেয়েছেন তিনি। এর আগে চৌকসি ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডায় ছিলেন। সেখানকার নাগরিকত্বও আছে তার।
২০২১ সালে অ্যান্টিগুয়া থেকে নিখোঁজ হন চৌকসি। পরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আরেকটি দেশ ডমিনিকায় তার হদিস মিলে।

এনবিসি৪-এর জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপিকা কলিন উইলিয়ামস লাইভ সম্প্রচারে এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ, মেয়র ক্যারেন বাস এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ অনুসন্
৮ ঘণ্টা আগে
পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে জার্মানিতে অনুষ্ঠিত একটি নির্ধারিত সম্মেলনে আট দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে।
১০ ঘণ্টা আগে
টুর্ক বলেন, ধ্বংস হওয়া ভবনগুলোর নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ এখনো চলছে। এ পর্যন্ত যে মরদেহগুলো পাওয়া গেছে, সেগুলো হয়তো মোট প্রাণহানির একটি ছোট অংশ মাত্র। গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো আট হাজারের বেশি মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
১৮ ঘণ্টা আগে
দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত, আবহা ও তাইফকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। হুতিরা বিশেষ করে খামিস মুশাইতের একটি সামরিক বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
২০ ঘণ্টা আগে