সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ৭

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হারদামাউত প্রদেশে দক্ষিণপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) যোদ্ধা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।

আজ শুক্রবারের এই হামলায় অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে এসটিসি। এর আগে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হারদামাউত দখলমুক্ত করতে ‘শান্তিপূর্ণ’ অভিযানের ঘোষণা দিলেও তার কয়েক ঘণ্টার মধ্যেই এই বিমান হামলা চালানো হয়।

এসটিসির পক্ষ থেকে এই ঘটনাকে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা এবং সৌদি আরবের ‘শান্তির ফাঁকা বুলি’ হিসেবে অভিহিত করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরের শুরুতে এসটিসির যোদ্ধারা ওই অঞ্চল দখল করে নেয়। তারা ইয়েমেনের একটি অংশ নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। এর নাম দেওয়া হবে ‘সাউথ আরাবিয়া’

হারদামাউত প্রদেশের গভর্নর এরআগে জানিয়েছিলেন, প্রদেশটি থেকে বিচ্ছিন্নতাবাদীদের সরিয়ে দিয়ে সামরিক অবকাঠামোগুলোর নিয়ন্ত্রণ নিতে তারা ‘শান্তিপূর্ণ’ অভিযান চালাবেন।

এসটিসির এক কর্মকর্তা জানিয়েছেন, শান্তিপূর্ণ অভিযানের কথা বলা হলেও কয়েক ঘণ্টা পর সৌদি বিমান হামলা চালায়। এছাড়া সৌদি ‘শান্তির ফাঁকা বুলি’ ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আমর আল-বিদ নামে এসটিসির এ কর্মকর্তা বলেছেন, “সৌদি আরব শান্তিপূর্ণ অভিযানের ঘোষণা দিয়ে জেনেশুনে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুলপথে চালিত করেছ। আসলে এ অভিযান শান্তিপূর্ণ রাখার কোনো ইচ্ছাই তাদের ছিল না।”

“এর প্রমাণ হলো তারা ঘোষণার কয়েক মিনিট পর সাতবার বিমান হামলা চালিয়েছে। যখন তারা উত্তেজনা প্রশমনের ফাঁকা বুলি ছড়াচ্ছে। তাদের কার্যক্রম অন্যকিছু নির্দেশ করছে।”

এদিকে সৌদি এ বিমান হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লেবাননে ভবন ধসে নিহত ৯

লেবাননের বন্দরনগরী ত্রিপোলিতে ভয়াবহ ভবন ধসের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে দুটি ঝুঁকিপূর্ণ আবাসিক ভবন ধসে পড়লে এই মর্মান্তিক বিপর্যয় ঘটে।

৩ দিন আগে

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি, নিরঙ্কুশ ম্যান্ডেট পেল এলডিপি

কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে এক সময় চাপে থাকা দলটিকে মাত্র চার মাসের মাথায় এক শক্তিশালী অবস্থানে নিয়ে আসলেন তাকাইচি। এই নিরঙ্কুশ জয়ের ফলে জাপানের অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে বড় ধরনের সংস্কার আনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী এখন পূর্ণ ম্যান্ডেট পেলেন।

৩ দিন আগে

হংকংয়ে গণতন্ত্রপন্থি মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের জেল

আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মি. লাইয়ের কারাদণ্ডকে 'কার্যত একটি মৃত্যুদণ্ড' হিসেবে আখ্যায়িত করেছে। সংস্থাটি বলেছে, "এমন দীর্ঘমেয়াদি একটি সাজা একই সঙ্গে একটি নিষ্ঠুরতা ও অন্যায়'।

৩ দিন আগে

নোবেলজয়ী নার্গিসকে সাড়ে ৭ বছরের কারাদণ্ড দিল ইরান

কারাগারের ভেতর থেকে মানবাধিকার লড়াই অব্যাহত রাখা এই নেত্রীর বিরুদ্ধে 'ষড়যন্ত্র' ও 'অপপ্রচারের' অভিযোগ এনে নতুন করে এই কঠোর সাজা ঘোষণা করা হলো। বর্তমানে কারাবন্দী নার্গিসের শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মাঝেই এই রায় এল।

৩ দিন আগে