২ বছরের আগ্রাসন: গাজায় ৩৩ হাজার নারী-শিশুর প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে দেওয়া এক বিবৃতিতে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েল গাজায় দুই বছরের যুদ্ধে ৩৩ হাজার নারী ও শিশুকে হত্যা করেছে।

টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও পরিকল্পিত অত্যাচারের অভিযোগ এনেছে।

গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১২ হাজার ৫০০ নারী এবং ২০ হাজার শিশু নিহত হয়েছে।

মন্ত্রণালয় আরও অভিযোগ করেছে, ফিলিস্তিনি নারীদের লক্ষ্যবস্তু বানাতে ইসরায়েল উন্নত প্রযুক্তি ব্যবহার করছে এবং ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ নিহত ও ১ লাখ ৭১ হাজার মানুষ আহত হয়েছে।

বিবৃতিতে ইসরায়েলের বেআইনি দখলদারিত্ব বন্ধে আন্তর্জাতিক চাপ বজায় রাখা এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চিলির নতুন প্রেসিডেন্ট কট্টর ডানপন্থি কাস্ত

ভোট গণনা শেষে দেখা যায়, হোসে আন্তোনিও কাস্ত ৫৮ শতাংশের মতো ভোট পেয়েছেন। রিপাবলিকান পার্টির ৫৯ বছর বয়সী এই নেতা এ নিয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচন করলেন।

১ দিন আগে

জাতীয় নিরাপত্তা আইনে দোষী হংকংয়ের গণতন্ত্রপন্থি নেতা জিমি

বিচারক বলেন, লাই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ছিলেন। তিনি বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী। তবে এ অপরাধে তার সাজা কী হবে, আদালত সেটি পরে ঘোষণা করবেন।

১ দিন আগে

বাস গভীর খাদে, কলম্বিয়ায় ১৭ শিক্ষার্থীর প্রাণহানি

মেডেলিনের কাছের বেলো শহরের একটি স্কুলের ওই শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন উদ্‌যাপন করতে গিয়েছিল। তাদের বয়স ১৬ থেকে ১৮ বছর।

১ দিন আগে

অস্ট্রেলিয়ায় বন্দুকধারী বাবা-ছেলের গুলিতে নিহত ১৫

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন এসব তথ্য জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। হামলায় জড়িত দুজনের নাম তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেননি। তারা অস্ট্রেলিয়ার নাগরিক কি না, সে বিষয়টিও স্পষ্ট করেননি।

১ দিন আগে