ডেস্ক, রাজনীতি ডটকম

ইথিওপিয়ার উত্তর আফার অঞ্চলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী একটি ট্রাক উল্টে অন্তত ২২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) জিবুতি সীমান্ত সংলগ্ন সেমেরা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৬৫ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উন্নত জীবনের সন্ধানে লোহিত সাগর পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছানোর ঝুঁকিপূর্ণ 'ইস্টার্ন রুট' ব্যবহার করতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে আঞ্চলিক সরকার।
আফার অঞ্চলের যোগাযোগ দফতর জানায়, ট্রাকটি অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় উল্টে যায়। অবৈধ দালালদের প্ররোচনায় মানুষজন ঝুঁকিপূর্ণ যাত্রাপথে নামেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকাজ চলছে এবং আহতদের ডাউবটি রেফারাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আঞ্চলিক সরকার।
আফ্রিকার শিং খ্যাত ইথিওপিয়া এ অঞ্চলের প্রধান দেশগুলোর একটি যেখান থেকে বহু মানুষ চাকরি ও উন্নত জীবনের খোঁজে উপসাগরীয় দেশগুলোতে যেতে ‘ইস্টার্ন রুট’ ব্যবহার করেন। এই পথে সাধারণত জিবুতি হয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেনে প্রবেশ করা হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসেবে ২০২৫ সালের জানুয়ারি–সেপ্টেম্বরের মধ্যে এ রুটে ৮৯০ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে যা আগের বছরের তুলনায় বেশি।
ঝুঁকি সত্ত্বেও এ পথের জনপ্রিয়তা বাড়ছে। আইওএম একে বিশ্বের সবচেয়ে ‘ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ’ হিসেবে আখ্যা দিয়েছে।
আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ইথিওপিয়ার জনসংখ্যা প্রায় ১৩ কোটি। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও বিশ্বব্যাংকের তথ্যে দেশটির ৪০ শতাংশের বেশি মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করে।

চিঠিতে নরেন্দ্র মোদি তার এবং ভারতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসে ভারতসহ বিশ্ব জুড়ে মুসলমানরা রোজা, প্রার্থনা ও আত্মসংযমের মাধ্যমে সময় অতিবাহিত করেছেন।
১৪ ঘণ্টা আগে
প্রতি বছর মালয়েশিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়। জাতীয় রেডিও এবং টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সারা দেশের মানুষকে এই ঘোষণা জানানো হয়।
১৪ ঘণ্টা আগে
ইউরোপীয় নেতারা একতা বজায় রাখার চেষ্টা করছেন এবং ট্রাম্পের অনিশ্চিত নেতৃত্বের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কৌশল নিচ্ছেন। ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেন, ‘এখন আমরা অনেকটা শান্ত। কারণ আমরা ধরে নিয়েছি, যেকোনো সময় অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে এগোচ্ছি।’
১৪ ঘণ্টা আগে
কাতার-এর গুরুত্বপূর্ণ গ্যাস স্থাপনায় ইরান-এর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বড় ধরনের ধাক্কা খেতে পারে দক্ষিণ এশিয়ার দেশগুলো। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। কারণ, এসব দেশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ক্ষেত্রে কাতারের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং তাদের নিজস্ব মজ
১৬ ঘণ্টা আগে