মার্কিন রণতরী যাচ্ছে ইরানের দিকে

ডেস্ক, রাজনীতি ডটকম
ভূমধ্যসাগরের দিকে যাচ্ছে মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। ছবি: সংগৃহীত

বিমানবাহী রণতরী ইরানের দিকে পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রওয়ানা দিয়েছে ভূমধ্যসাগরের দিকে।

বুধবার (১৮ জুন) রাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর দিয়েছে। একজন মার্কিন সরকারি কর্মকর্তাসহ অন্তত তিনজন সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, গত বছরই সিদ্ধান্ত হয়েছিল, ইউএসএস ফোর্ড জুনের শেষ ভাগে ইউরোপীয় কমান্ড থিয়েটারে মোতায়েন করা হবে। তবে সূত্রগুলো বলছে, এখন মার্কিন নৌ বাহিনীর এ রণতরীকে ভূমধ্যসাগরের দিকে ইসরায়েলের কাছে নিয়ে যাওয়া হচ্ছে।

সামরিক সূত্রগুলো বলছে, এ ছাড়া বিমানবাহী আরও একটি রণতরী পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যে। সেখানে অবস্থানরত ইউএসএস কার্ল ভিনসনের সঙ্গে এটি যোগ দিতে পারে। অথবা ভিনসেনকে ফেরত পাঠিয়ে সেখানেই মোতায়েন করে রাখা হতে পারে নতুন রণতরী।

এ নিয়ে তিনটি রণতরী ইরানের কাছাকাছি নেওয়ার খবর পাওয়া যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, যুদ্ধবিমান ও রণতরী নেওয়ার মাধ্যমে ইরানে আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এখনো ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলেই জানিয়েছেন। বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগতে পারে।

তবে ইরানের আকাশসীমা সম্পূর্ণভাবে নিজেদের দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, ইরানের আকাশ এখন তাদের দখলে। ইরানের বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়ে যাওয়ায় ইরান আগামী সপ্তাহ পর্যন্ত সংঘাত অব্যাহত রাখতে পারবে কি না, সে প্রশ্নও তোলেন ট্রাম্প।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তৃতীয় কোনো দেশে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নয়: ইরান

শুক্রবার (২৯ মে) রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে আজিজি বলেন, ‘ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশের কাছে হস্তান্তর করতে চায় না।’

১৯ ঘণ্টা আগে

গাজার ৭০% দখলের নির্দেশ নেতানিয়াহুর, যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার শঙ্কা

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি বাহিনী গাজার ৫৩ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখে একটি নির্ধারিত সীমারেখায় অবস্থান নেয়। তবে এরপর থেকেই ধীরে ধীরে তারা পশ্চিমমুখী অগ্রসর হয়ে হামাস-নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে নিয়ন্ত্রণ বিস্তার করে আসছে। একই সঙ্গে সীমান্তবর্তী বিস্ত

১ দিন আগে

মিত্রদের সঙ্গে ইরান শান্তিচুক্তির খসড়া ভাগাভাগি ট্রাম্পের, সমঝোতা আটকে পারমাণবিক ইস্যুতে

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য বলছে, ইরানের সঙ্গে শান্তিচুক্তির যে খসড়া, তাতে হরমুজ প্রণালি খুলে দেওয়া ও এ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহার এবং মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের আটকে থাকা ১২ বিলিয়ন ডলার ছাড়ের প্রস্তাব রয়েছে। দুই দেশের মধ্যে বিবদমান এসব ইস্যুতে সমঝোতা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তবে এখনো চূড়ান

১ দিন আগে

ইবোলা মহামারি ঠেকাতে একগুচ্ছ চিকিৎসা ও টিকা পরীক্ষার সুপারিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

এক ঘোষণায় ডব্লিউএইচও জানায়, সম্ভাব্য চিকিৎসাগুলোর কার্যকারিতা যাচাই করতে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করা হবে। সংস্থাটি এরই মধ্যে বাইরের বিশেষজ্ঞদের সঙ্গে মিলে সম্ভাব্য ওষুধ ও টিকার তালিকা চূড়ান্ত করতে কাজ করছে।

১ দিন আগে