কারচুপির বিতর্কের মধ্যেই দ্বিতীয় মেয়াদে জাম্বিয়ার প্রেসিডেন্ট হিচিলেমা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্দে হিচিলেমা দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠায় পুরো ভোটপ্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রদত্ত বৈধ ভোটের প্রায় ৬০ শতাংশ পেয়েছেন হিচিলেমা। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ব্রায়ান মুন্ডুবিলে পেয়েছেন প্রায় ৩৮ শতাংশ ভোট।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট পদে এটি ছিল হিচিলেমার সপ্তম প্রচেষ্টা। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে বাড়তি সুবিধা থাকায় তাঁর এই জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। অন্যদিকে, মুন্ডুবিলের জন্য এটি ছিল প্রেসিডেন্ট পদে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা।

গত ১৩ আগস্ট অনুষ্ঠিত ভোটের আগে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও, নির্বাচনের দিন রাতে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই রাতে অভিযান চালিয়ে বিরোধী দলের কয়েকজন শীর্ষ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের সময় গোলাগুলির ঘটনাও ঘটে এবং সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মুন্ডুবিলে।

পরদিন ভোটকেন্দ্রের কর্মীদের ওপর সহিংসতা এবং ব্যালট পেপার চুরির অভিযোগ ওঠায় কয়েক ঘণ্টার জন্য ভোট গণনা স্থগিত রাখে নির্বাচন কমিশন।

বিরোধী প্রার্থী মুন্ডুবিলে অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফলের ফরম পরিবর্তন করার নিশ্চিত তথ্য তাঁর কাছে রয়েছে। একই সঙ্গে এ বিষয়ে দ্রুত স্বাধীন তদন্তের দাবি জানান তিনি।

তবে মুন্ডুবিলের এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে হিচিলেমার শিবির। তাদের দাবি, বিরোধী প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।

নির্বাচন ঘিরে চরম বিতর্ক ও উত্তেজনার মধ্যেই শেষ পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য জাম্বিয়ার মসনদ নিশ্চিত করলেন হাকাইন্দে হিচিলেমা।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মরুকরণ মোকাবিলায় জাতিসংঘের সম্মেলন: আলোচনায় ১২ বিলিয়ন ডলারের তহবিল

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে সোমবার (১৭ আগস্ট) শুরু হচ্ছে জাতিসংঘের মরুকরণবিরোধী কনভেনশনের (ইউএনসিসিডি) ১৭তম সম্মেলন— কপ১৭। ২৮ আগস্ট পর্যন্ত চলবে এই বৈঠক। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়ে উন্নয়নশীল ও খরাপ্রবণ দেশগুলোর জন্য প্রতিশ্রুত ১২ বিলিয়ন ডলারের বেশি অর্থ কীভাবে বাস্তব প্রকল্পে ব্

২০ ঘণ্টা আগে

এআই যুদ্ধে মিত্রদের পক্ষ বেছে নিতে বলবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এআই জোটে থাকতে হলে চীনের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিদ্বন্দ্বী কোনো উদ্যোগে একই সঙ্গে যুক্ত হওয়া যাবে না— এমন বার্তা দিয়ে কয়েক ডজন দেশকে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন।

২১ ঘণ্টা আগে

দ.কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমাতে বলেছেন ট্রাম্প, কিমকে ঘিরে নতুন কৌশল?

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার ট্রাম্প এই নির্দেশের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের ‘খুব ভালো সম্পর্কে’র কথাও উল্লেখ করেন। ট্রাম্পের ইঙ্গিত, পিয়ংইয়ংয়ের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের সুযোগ তৈরি করাও তার এ সিদ্ধান্তের একটি লক্ষ্য হতে পারে।

২১ ঘণ্টা আগে

শরীরে গাঁজা শনাক্ত: এবার মাদক পরীক্ষায় ব্যর্থ আরও ২ ভারতীয় পাইলট

ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনার তদন্তে বিমানের ক্যাপ্টেনের শরীরে গাঁজা শনাক্ত হয়েছিল। আলোচিত এ ঘটনার পরে পাইলটদের মাদক পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়। সেই পরীক্ষায় আরও দুই পাইলট প্রাথমিক ধাপে ব্যর্থ হয়েছেন। তাদের চূড়ান্ত পরীক্ষার ফ

২১ ঘণ্টা আগে