যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) টেক্সাসের সালাডোতে এ দুর্ঘটনা ঘটে।

সেনাবাহিনীর এএইচ-৬৪ ‘অ্যাপাচি অ্যাটাক’ হেলিকপ্টারটি ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিল। ফোর্ট হুড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাপাচি হেলিকাপ্টারটি সালাডো এলাকায় বিধ্বস্ত হলে এতে থাকা দুই সেনা সদস্যই প্রাণ হারান।

বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পরপরই ফোর্ট হুডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় জরুরি সেবা সংস্থার কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেন। তবে দুর্ঘটনার সময়ে হেলিকপ্টারটি ঠিক কী ধরনের কার্যক্রমে নিয়োজিত ছিল, সে বিষয়ে সামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিহত সেনাদের মরদেহ ফোর্ট হুডের কার্ল আর. ডার্নাল আর্মি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেনানীতি অনুযায়ী, স্বজনদের অবহিত করার ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হবে না।

এ ঘটনায় কোনো স্থাপনার ক্ষতি হয়নি কিংবা অন্য কেউ হতাহত হননি। হেলিকপ্টারটি একটি ফাঁকা মাঠে আছড়ে পড়ে এবং দুর্ঘটনাস্থলের দৃশ্য থেকে স্পষ্ট যে এটি একটি মারাত্মক দুর্ঘটনা ছিল।

ঘটনাস্থলে স্থানীয় জরুরি সেবাকর্মী, সামরিক সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালান। ফোর্ট হুডের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইতোমধ্যেই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা, ৩ পাকিস্তানিসহ নিহত ৬

লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় একটি পণ্যবাহী জাহাজের চার নাবিক নিহত হয়েছেন। পরে উদ্ধারকাজে গিয়ে হুতিবিরোধী দুই ইয়েমেনি উদ্ধারকর্মীও নিহত হন। সব মিলিয়ে এ ঘটনায় ৩ পাকিস্তানিসহ ছয়জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

২০ ঘণ্টা আগে

ইরানের পরমাণু স্থাপনায় 'রেকি' করার দাবি সাবেক মোসাদ প্রধানের

সম্মেলনে ইয়োসি কোহেন বলেন, "স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত ও নিখুঁত তথ্য পাওয়ার লক্ষ্যেই আমরা ফোরদো পারমাণবিক স্থাপনাটিতে বারবার পরিদর্শন চালিয়েছি।" তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত কোহেন ঠিক কখন এসব সফর হয়েছিল বা গোয়েন্দারা কীভাবে সেখানে প্রবেশ করেছিল, সে বিষয়ে

১ দিন আগে

মাঝ আকাশে ৩০০ ফুট পতন: ভারতীয় সেই পাইলটের শরীরে গাঁজা শনাক্ত

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফার্স্ট অফিসারের পরীক্ষার ফল নেগেটিভ এলেও ক্যাপ্টেন দুটি পরীক্ষাতেই অকৃতকার্য হন। বিশেষ করে দ্বিতীয় পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি গাঁজা সেবন করেছিলেন। তবে তিনি কখন বা কোথায় গাঁজা সেবন করেছিলেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

১ দিন আগে

শান্তি চুক্তির অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ৭১ সেন্ট বা ০.৮৫ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯১ ডলার।

১ দিন আগে