ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানে বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮১ জন আহত হয়েছেন। বন্দরের সিনা কন্টেইনার ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার (২৬ এপ্রিল) দেশটির কাস্টমস কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
বন্দর আব্বাস রাজধানী তেহরান থেকে ৬২০ মাইল দক্ষিণে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের স্থান থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী ও আগুনের গোলা উঠতে দেখা গেছে।
ইরানের কর্মকর্তাদের মতে, ভয়াবহ এই বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে ইরানের কাস্টমস কর্তৃপক্ষ। তাতে জানানো হয়, শনিবারের বিস্ফোরণটি সিনা কন্টেইনার ইয়ার্ডে ঘটেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ও আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জরুরি পরিষেবার বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণে ২৮১ জন আহত হয়েছেন। প্রাথমিক প্রতিবেদনে ঘটনাস্থলে দাহ্য পদার্থ সংরক্ষণে অবহেলার ইঙ্গিত পাওয়া গেছে।
হরমোজগান প্রদেশের সংকট ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহরদাদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা পূর্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা সতর্কতা জারি করেছেন।
এর আগে, হরমোজগান বন্দর ও সমুদ্র প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকিজাদেহ বলেছেন, শহীদ রাজাই বন্দর ডকের কাছে বিস্ফোরণটি ঘটেছে।

সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকসান্দর বেগলভ জানান, শহরটি 'বড় ধরনের' ড্রোন হামলার মুখে পড়ে এবং তিনি তেল টার্মিনালে আঘাতের কথা স্বীকার করেছেন। তবে বলেছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
৬ ঘণ্টা আগে
যুদ্ধের ক্ষত ও শোকের আবহের মধ্যেই শনিবার রাজধানী তেহরানে অনুষ্ঠিত এ রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুধু শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি; বরং যুদ্ধ-পরবর্তী ইরানে ইসলামি প্রজাতন্ত্রের নেতৃত্বের প্রতি জনসমর্থন প্রদর্শন এবং রাজনৈতিক দৃঢ়তার বার্তা দেওয়ার বড় মঞ্চে পরিণত হয়েছে।
১৭ ঘণ্টা আগে
তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্যাপনের বিভিন্ন আয়োজনে অন্তত ৪৪ জন অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। অতিরিক্ত গরমে রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেশটির ২৫০তম স্বাধীনতা দিবসের অন্যতম প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী ‘ফোর্থ অব জুলাই’ কুচকাওয়াজ (প্যারেড) শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান কমান্ডার বলেছেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির পথ অনুসরণ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।’ একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘ঐশী প্রতিশোধ’ আসন্ন।
২১ ঘণ্টা আগে