বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২০: ১৮

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী 'টাইম ম্যাগাজিনে'র প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) এক বিশেষ ফিচারে ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। সেখানে তারেক রহমানের রাজনৈতিক যাত্রাকে ‘লন্ডনে দীর্ঘ নির্বাসন থেকে বাংলাদেশের জাতীয় নেতৃত্বে নাটকীয় উত্থান’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

টাইমের ফিচারে বলা হয়েছে, ২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় বাংলাদেশের রাজনীতিতে নতুন বাস্তবতায় সামনে আসেন তারেক রহমান।

টাইমের ভাষ্য অনুযায়ী, ৫৭ বছর বয়সী এই নেতা দীর্ঘদিনের বিরোধী রাজনীতির পর ধীরে ধীরে ‘লিডার ইন ওয়েটিং’ হিসেবে আবির্ভূত হন এবং ১৭ বছর নির্বাসিত থাকার দেশে ফিরে গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তারেক রহমানের দেশে ফেরার পরপরই তার মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সেই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করে পরিস্থিতি সামাল দেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এক ফেসবুক পোস্টে বলেন, প্রধানমন্ত্রী ও ‘গণমানুষের নেতা’ তারেক রহমানের টাইমের মর্যাদাপূর্ণ এ তালিকায় অন্তর্ভুক্তি দেশের জন্য গভীর গর্ব ও আনন্দের বিষয়।

তিনি আরও বলেন, এই স্বীকৃতি তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, সাহসিকতা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি বহন করে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

১৭ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

১ দিন আগে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, তবে নৌপথ খুলছে না: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

১ দিন আগে

বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।

১ দিন আগে