রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ার ওরিওলে দেশটির একটি এমআই-৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।এর ফলে হেলিকপ্টারটিতে থাকা সব ক্রু নিহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মস্কো থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার (২২৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে ওরিওল অঞ্চলে একটি রাশিয়ান সামরিক হেলিকপ্টার একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়। এতে সব আরোহী হন।

ওরিওল গভর্নর আন্দ্রে ক্লিচকভ বলেছেন, ওরিওলে উরিটস্কি জেলায় ঘটনাস্থলে জরুরি পরিষেবা টিম কাজ করছে এবং তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই বলে জানান তিনি। এছাড়া জনসাধারণকে ঘটনাস্থল থেকে ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য তিনি অনুরোধ করেছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ভূমিতে কোনো হতাহত হয়নি। তবে ক্রুরা বেঁচে নেই কেউই।

দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে বিবেচনা করা হচ্ছে। তবে হেলিকপ্টারটিতে কত সদস্য ছিলেন তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ

১৩ ঘণ্টা আগে

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

১৪ ঘণ্টা আগে

পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে তেলের দাম কম রাখাটাই প্রধান লক্ষ্য: জেডি ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০

১ দিন আগে

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

১ দিন আগে