ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি বলে জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।
আজ শুক্রবার জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচভেলে থেকে এ তথ্য জানা গেছে
এর আগে গত বুধবার ইউক্রেনের ওদেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী, ওদেসার যে স্থানে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেখান থেকে মাত্র ৫০০ মিটার দূরেই বৈঠক করছিলেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস ও ভলোদিমির জেলেনস্কি। খবর তাসের।
সেদিন রুশ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বন্দরনগরী ওদেসা পরিদর্শনে গিয়েছিলেন জেলেনস্কি। গ্রিক প্রধানমন্ত্রী মিৎসোতাকিসকে সঙ্গে নিয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে যৌথ সংবাদ সম্মেলনের সময় এ হামলার ঘটনা ঘটে।
কিয়েভের অভিযোগ, জেলেনস্কিকে হত্যা করতেই এ হামলা চালিয়েছিল রাশিয়া। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘রাশিয়া চাইলে জেলেনস্কির গাড়ির ওপরেই হামলা চালাত, গাড়ি থেকে ৫০০ মিটার দূরে নয়। জেলেনস্কিকে হত্যার জন্য ওই আক্রমণ চালানো হয়নি।’

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস
১৫ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
১৬ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
১৯ ঘণ্টা আগে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
২১ ঘণ্টা আগে