হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া : জেলেনস্কি

ডেস্ক, রাজনীতি ডটকম
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি

রাশিয়া হামলা আরও জোরালো করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাছাড়া পশ্চিমারা দ্রুত সমাধান চাইলেও কিয়েভ কেবল ‘ফেয়ার পিস’ গ্রহণ করবে বলে জানান তিনি।

সংবাদমাধ্যম এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি মিত্রদের কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ায় হামলার ক্ষেত্রে পশ্চিমা অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা মস্কোর জন্য সুবিধাজনক বলেও উল্লেখ করেছেন তিনি।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেন তার প্রতিরক্ষামূলক লাইন ধরে রাখবে ও রাশিয়ার যে কোনো বড় অগ্রগতি বন্ধ করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কেউই আশা পরিত্যাগ করতে চায় না। ২০২২ সালে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন জেলেনস্কি।

সম্প্রতি যুদ্ধক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে রুশ সেনাদের। ইউক্রেনে একের পর এক গ্রাম দখলে নিচ্ছে তারা। খারকিভ অঞ্চলজুড়ে এম পরিস্থিতি দেখা গেছে। এমন পরিস্থিতিতে কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, আসন্ন দিনগুলোতে আন্তর্জাতিক যে সফর রয়েছে, তা স্থগিত রাখবেন ভলোদিমির জেলেনস্কি। অর্থাৎ তিনি দেশেই থাকবেন।

দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। তবে পাল্টা হামলা চালিয়ে সুবিধা পাচ্ছে না ইউক্রেন। সম্প্রতি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য বড় ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা। যদিও এর পরপরই ইউক্রেনে হামলা তীব্র করেছে রাশিয়া।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১৪ ঘণ্টা আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

১৭ ঘণ্টা আগে

সরকারবিরোধী বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

২০ ঘণ্টা আগে

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

২১ ঘণ্টা আগে