ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ায় বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। সর্বশেষ এই হামলায় ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ার আর্টিলারি ডিপো ও তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার বলেছে, তারা রাশিয়ার একটি আর্টিলারি ডিপো এবং দুটি তেল সঞ্চয় কেন্দ্রে আক্রমণ করেছে। এই হামলার ফলে বুধবার দক্ষিণ রোস্তভ অঞ্চলের অ্যাটলাস তেল ডিপোতে আগুন লেগে যায়।
সামরিক বাহিনী আরও বলেছে, তারা রাশিয়ার কিরভ অঞ্চলে জেনিট তেল স্থাপনায়ও আক্রমণ করেছে। এটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৫০০ কিলোমিটার (৯৩০ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত।
এছাড়া রাশিয়ান অঞ্চলের ভোরোনজে একটি ফিল্ড আর্টিলারি ডিপোতেও আক্রমণ করা হয়েছে বলে ইউক্রেনীয় সামরিক বাহিনী টেলিগ্রাম অ্যাপে দেওয়া বার্তায় জানিয়েছে।
এদিকে বুধবার রাশিয়ান কর্তৃপক্ষ বলেছে, ইউক্রেনীয় ড্রোনগুলোর কারণে রোস্তভের একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। তবে তারা সেখানে কোনও হতাহতের খবর জানায়নি।
অন্যদিকে কিরভের আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার সোকোলভ বলেছেন, কোটেলনিচ শহরে তেল পণ্যের একটি ডিপোতে ড্রোন হামলা হয়েছে। তবে হামলার কারণে সেখানে আগুন লাগেনি বা কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেনের সীমান্তবর্তী ভোরোনজের গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেছেন, ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষের কারণে ‘বিস্ফোরক বস্তুর কাছাকাছি’ আগুন লেগেছে। কিন্তু সেসব বিস্ফোরক বস্তু বিস্ফোরিত হয়নি।
সম্প্রতি রাশিয়ার ওপর আক্রমণ বাড়িয়েছে ইউক্রেন। কিয়েভ বলেছে, মস্কোর যুদ্ধ প্রচেষ্টার মূল শক্তি, পরিবহন এবং সামরিক অবকাঠামো ধ্বংস করাই তাদের হামলার লক্ষ্য।
তবে উভয় পক্ষই চলমান এই যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে।

জরিপের তথ্য বলছে, গত জুলাই মাসে জার্মানির ২৩ দশমিক ২ শতাংশ কোম্পানিতেই দক্ষ কর্মীর ঘাটতি ছিল। এপ্রিল তথা তিন মাস আগের তুলনায় এই হার ২ শতাংশ বেশি। অর্থাৎ এপ্রিলের তুলনায় জুলাইয়ে দক্ষ কর্মীর সংকট আরও ২ শতাংশ বেড়েছে।
১৩ ঘণ্টা আগে
ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
১৩ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১ দিন আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
১ দিন আগে