ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনের রাজধানী কিয়েভে সিরিজ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার ভোরে হামলাগুলো চালানো হয়। খবর বিবিসির।
পোল্যান্ড জানিয়েছে, ইউক্রেনের সীমান্ত অঞ্চল লিভিভকে লক্ষ্য করে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ও সাতটি ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। পরে নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিমানবাহিনীকে সক্রিয় করেছে পোল্যান্ড।
লিভিভ অঞ্চলের মেয়র সাদোভিই টেলিগ্রামে জানিয়েছেন, শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে, রাশিয়ার রাজধানী মস্কোর কাছের একটি কনসার্ট হলে গত শুক্রবারের ভয়াবহ প্রাণঘাতী হামলার দায় ভ্লাদিমির পুতিন অন্যের ঘাড়ে চাপাতে চাইছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার রাতে তার নিয়মিত ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, পুতিন এবং অন্য লুটেরারা সব সময় শুধু অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন। তাদের কৌশল সব সময় একই থাকে। আমরা আগেও এর সবকিছুই দেখেছি- ভবন ধ্বংস করা, গোলাগুলি, বিস্ফোরণ। এবং তারা সব সময় দোষ চাপাতে অন্য কাউকে খুঁজে বের করে।
এর আগে, মস্কোর কাছে একটি কনসার্ট হলে গত শুক্রবারের ভয়াবহ প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দোষারোপ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস
১৫ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
১৬ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
১৯ ঘণ্টা আগে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
১ দিন আগে