ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৪১

ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।

ইউক্রেনে চালানো এই হামলার সময় রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা ঘটে। গত কয়েক মাসের মধ্যে ইউক্রেনে রাশিয়ার এটিই সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মঙ্গলবার ওয়াশিংটনে ন্যাটো সম্মেলন শুরুর প্রস্তুতির ঠিক আগেই ইউক্রেনে এমন হামলার ঘটনা ঘটল।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ঘোষণা আসবে সম্মেলন থেকে।

সামরিক জোট ন্যাটোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩২ সদস্য রাষ্ট্র, সহযোগী দেশ ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা ওয়াশিংটনে জড়ো হচ্ছেন।

বাইডেন বলছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটো নেতাদের স্বাগত জানাবেন।

ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা ও প্রতিরোধ সম্মেলনে গুরুত্ব পাবে।

বাইডেন বলেন, রাশিয়ার হামলা থেকে ইউক্রেনের শহর ও তাদের নাগরিকদের রক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার নতুন পদক্ষেপ ঘোষণা করব। ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অটল, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করব।

ইউক্রেনের অনুরোধে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদও বৈঠক করছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস পশ্চিমা নেতাদের সঙ্গে সুর মিলিয়ে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন ।

রাজধানীতে ভয়াবহ হামলার পর মেয়র ভিতালি ক্লিচকো ৯ জুলাই শোক ঘোষণা করেছেন।

জেলেনস্কি বলেন, রাশিয়া সোমবার অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কিয়েভ, দিনিপ্রো, ক্রিভিই রিহ, স্লোভিয়ানস্ক ও ক্রামাটোরস্কে প্রায় ১০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এ হামলার নিন্দা জানিয়েছেন। এ হামলাকে তিনি হীন কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট বাড়ছে

জরিপের তথ্য বলছে, গত জুলাই মাসে জার্মানির ২৩ দশমিক ২ শতাংশ কোম্পানিতেই দক্ষ কর্মীর ঘাটতি ছিল। এপ্রিল তথা তিন মাস আগের তুলনায় এই হার ২ শতাংশ বেশি। অর্থাৎ এপ্রিলের তুলনায় জুলাইয়ে দক্ষ কর্মীর সংকট আরও ২ শতাংশ বেড়েছে।

১৩ ঘণ্টা আগে

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১৩ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১ দিন আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে