ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনের পোলতাভায় একটি সামরিক শিক্ষা কেন্দ্রে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়ান সৈন্যরা। এতে কমপক্ষে ৪১ জন নিহত ও ১৮০ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপে অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুটি রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি হাসপাতাল এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আঘাত হানে। এতে কমপক্ষে ৪১ জন নিহত ও ১৮০ জন আহত হয়েছে।
এ ঘটনায় এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ‘আমি পোলতাভাতে রাশিয়ান হামলার প্রাথমিক প্রতিবেদন পেয়েছি। ওই এলাকায় রাশিয়ান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তারা একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে ভবনগুলো আংশিকভাবে ধ্বংস হয়েছে।’
তিনি জানান, ‘এ হামলায় ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮০ জনেরও বেশি মানুষ। এছাড়াও ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকেই। অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে, ইতোমধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।’
নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি হামলা ও পরিস্থিতি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়াও উদ্ধার অভিযানে এগিয়ে আসার জন্য সাহায্যকারীদের ধন্যবাদ জানান তিনি।
এদিকে এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ অভিহিত করে জেলেনস্কি বলেন, ‘আমরা বিশ্বের সকলকে অনুরোধ করছি, যাদের এই সন্ত্রাসী হামলা বন্ধ করার ক্ষমতা আছে, তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিন। রাশিয়ান সন্ত্রাসী হামলা থেকে আমাদের রক্ষা করুন। নয়তো এরা আমাদের আরও প্রাণ কেড়ে নেবে।

জরিপের তথ্য বলছে, গত জুলাই মাসে জার্মানির ২৩ দশমিক ২ শতাংশ কোম্পানিতেই দক্ষ কর্মীর ঘাটতি ছিল। এপ্রিল তথা তিন মাস আগের তুলনায় এই হার ২ শতাংশ বেশি। অর্থাৎ এপ্রিলের তুলনায় জুলাইয়ে দক্ষ কর্মীর সংকট আরও ২ শতাংশ বেড়েছে।
১৩ ঘণ্টা আগে
ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
১৩ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১ দিন আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
১ দিন আগে