কে হচ্ছেন রাশিয়ার প্রধানমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির প্রধানমন্ত্রী হিসেবে আবারও মিখাইল মিশুস্তিনকে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় এ প্রস্তাব দিয়েছেন তিনি। আজ শুক্রবার রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষের স্পিকার এ তথ্য জানিয়েছেন। আজ এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা। গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে ছয় বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে শপথ নেন ৭১ বছর বয়সী এ নেতা। এরপর রাশিয়ার আইন অনুযায়ী আগের মেয়াদের সরকার পুতিনের সামনে পদত্যাগ করে। এরপরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

মিশুস্তিনকে নতুন সরকারের প্রধানমন্ত্রী করার প্রস্তাবটি যে দুমায় অনুমোদন পেতে যাচ্ছে, তা অনেকটাই নিশ্চিত। কার্যত, রাশিয়ার পার্লামেন্টে বিরোধী শক্তি নেই। পুতিন তাঁর সব সিদ্ধান্তেই পার্লামেন্টের সমর্থন পেয়ে থাকেন। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন লিখেছেন, মিখাইল মিশুস্তিনকে সরকারের চেয়ারম্যান পদে নিযুক্ত করার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রস্তাব দুমায় জমা দিয়েছেন। আজ ডেপুটিরা সাংবিধানিক বিধি মেনে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

২০২০ সালের জানুয়ারি মাসে দিমিত্রি মেদভেদেভকে সরিয়ে ৫৮ বছর বয়সী মিশুস্তিনকে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন পুতিন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার অন্য কর্মকর্তাদের পাশাপাশি মিশুস্তিনের ওপরও পশ্চিমা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাশিয়ার ক্ষমতাসীন পক্ষের প্রধান টেকনোক্র্যাট মিশুস্তিনের নিরাপত্তা বাহিনীতে কাজ করা অভিজ্ঞতা নেই। তাই তাঁকে গোয়েন্দাদের সিলোভিকি (শক্তিশালী) অংশে রাখা হয়নি। দলটি পুতিন ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

রাশিয়ার প্রধানমন্ত্রী হওয়ার আগে মিশুস্তিন কেন্দ্রীয় কর সেবা বিভাগের প্রধান ছিলেন। এক দশক ধরে এ দায়িত্বে ছিলেন তিনি। স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন বলেন, ভোটাভুটির আগে মিশুস্তিন দুমায় বক্তব্য দেবেন। দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোসহ সরকারের জন্য পুতিন যে কর্মপরিকল্পনা তৈরি করেছেন, সেগুলো কীভাবে সমাধান করবেন, তা নিয়ে তাঁকে অবশ্যই উত্তর দিতে হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১৪ ঘণ্টা আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

১৭ ঘণ্টা আগে

সরকারবিরোধী বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

২০ ঘণ্টা আগে

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

২১ ঘণ্টা আগে