রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামস্কাটকা শহরটি ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো। শুক্রবার (৩০ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩ টা ২৪ মিনিটে হয়েছে এই ভূমিকম্প।

ইউরোপীয় ইউনিয়নের ভূকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসসি) এক বিবৃতিতে জনিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির উৎপত্তিস্থল।

পৃথক এক বিবৃতিতে রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার কামস্কাটকায় ভূমিকম্প হয়েছে মোট ৩টি। প্রথমটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার এবং পরের দু’টির মাত্রা ছিল যথাক্রমে ৩ দশমিক ৯ এবং ৫। দ্বিতীয় ও তৃতীয় ভূমিকম্প দু’টি ছিল মূলত প্রথমটির ‘আফটার শক’।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি পূর্বাভাস থেকে সুনামির সতর্কতা জারি করা হয়। তবে রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১২ ঘণ্টা আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

১৫ ঘণ্টা আগে

সরকারবিরোধী বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

১৮ ঘণ্টা আগে

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

১৯ ঘণ্টা আগে