ইউক্রেন সৈন্য না সরালে আরও ভূখণ্ড দখল: পুতিন

ডেস্ক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

রাশিয়ার দখল করে নেওয়া অঞ্চল থেকে কিয়েভ সৈন্য না সরালে আরও ভূখণ্ড দখলের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় এসব কথা বলেন তিনি।

পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব করেছে, তা ভবিষ্যৎ চুক্তির ভিত্তি হতে পারে। তবে ইউক্রেনের সৈন্যরা অনেক অঞ্চলে রয়ে গেছে। কিয়েভ এসব সেনাসদস্যদের সরিয়ে না নিলে রুশ সেনারা জোর করে আরও ভূখণ্ড দখল করে নেবে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, যুদ্ধকবলিত ইউক্রেনীয় শহর পোকরোভস্কের উত্তরাংশে রুশ সেনারা আরও অগ্রসর হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের সেনারা সিভেরস্কের দক্ষিণে একটি গ্রাম দখল করে নিয়েছে।

তবে ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় পোকরোভস্ক ফ্রন্টে মস্কোর বেশ কয়েকটি হামলা প্রতিহত করা হয়েছে। শহরের ভেতরে রুশ ইউনিটগুলোকেও ধ্বংস করা হচ্ছে।

রাশিয়ার সামরিক আক্রমণের কারণে জাপোরিজজিয়া অঞ্চলে ইউক্রেনের পুরো সেক্টোরাল ফ্রন্টলাইন সেনারা ধ্বংসের মুখে রয়েছে বলে জানিয়েছে রুশ সরকার। পোকরোভস্ককে দনেৎস্কের প্রবেশদ্বার হিসেবে আখ্যা দিয়ে মস্কোর দাবি, শহরটি নিয়ন্ত্রণে আনতে পারলে দনেৎস্ক অঞ্চলের ইউক্রেন নিয়ন্ত্রিত সবচেয়ে বড় দুই শহর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্কের দিকে অগ্রসর হওয়ার ভিত্তি তৈরি হবে।

এদিকে যুদ্ধ ইস্যুতে রাশিয়ার হুমকি বা কোনো আলটিমেটাম নয়, বিশ্ব সম্প্রদায়ের নির্ধারিত শর্তের ওপর শান্তি নির্ভর করছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনীয় ও মার্কিন প্রতিনিধি দল চলতি সপ্তাহেই যুদ্ধ শেষ করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করবে, যা শান্তি আনার পাশাপাশি কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তা প্রদানে সহায়তা করবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১২

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরই ইউক্রেনজুড়ে এই বড় ধরনের হামলা চালানো হয়।

৮ ঘণ্টা আগে

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪

ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পেরেইরা শহরে, সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের তৃতীয় বৃহত্তম শহর কাতিতে অন্তত ৯৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা গেছে।

৮ ঘণ্টা আগে

ইরানমুখী বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, জাহাজটি মার্কিন অবরোধ লঙ্ঘন করে ওমান উপসাগর দিয়ে ইরানের এক বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন বাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

৮ ঘণ্টা আগে

ভারত তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল

বিমসটেকের বর্তমান চেয়ারম্যান বাংলাদেশ। সেই সূত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। তবে এর বাইরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে ভারতের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

১৯ ঘণ্টা আগে