রাশিয়ায় অগ্নিকাণ্ডে আটজনের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ায় মস্কোয় একটি ভবনে ভয়াবহ আগুনে আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। তবে কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সময় সোমবার (২৪ জুন) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

জরুরি সেবা কর্মকর্তারা তাসকে বলেছেন, রাজধানী মস্কো থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তর-পূর্বের ফ্রায়জিনোতে একটি অফিস ভবনে ভয়াবহ আগুন লেগেছে। সেখান থেকে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় এক জরুরি সেবা কর্মকর্তা বলেছেন, অফিসের ভেতরে আগুনে পুড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আর আগুন থেকে বাঁচার জন্য জানালা দিয়ে ঝাঁপ দিয়ে আরও দুজন মারা গেছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আটতলা কমপ্লেক্সের উপরতলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। ভবনটিতে একসময় প্লাটান রিসার্চ ইনস্টিটিউট এবং প্রতিরক্ষা শিল্প ছিল বলে জানিয়েছে তাস।

আঞ্চলিক গভর্নর আন্দ্রে ভোরোবিওভ বলেন, ভবনটি থেকে উদ্ধার করা ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আহত দুই দমকলকর্মীকেও চিকিৎসা দেয়া হচ্ছে।

জরুরি সেবা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভাতে শতাধিক বিশেষজ্ঞ ও দুটি হেলিকপ্টার কাজ করছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট বাড়ছে

জরিপের তথ্য বলছে, গত জুলাই মাসে জার্মানির ২৩ দশমিক ২ শতাংশ কোম্পানিতেই দক্ষ কর্মীর ঘাটতি ছিল। এপ্রিল তথা তিন মাস আগের তুলনায় এই হার ২ শতাংশ বেশি। অর্থাৎ এপ্রিলের তুলনায় জুলাইয়ে দক্ষ কর্মীর সংকট আরও ২ শতাংশ বেড়েছে।

১৩ ঘণ্টা আগে

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১৩ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১ দিন আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে