ডেস্ক, রাজনীতি ডটকম

একটি রুশ সু-৩৫ যুদ্ধবিমান আজ শনিবার সকালে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। ইউক্রেনীয় সামরিক বাহিনী টেলিগ্রাম মেসেঞ্জারে বলেছে, আজ সকালে কুর্স্কের দিকে বিমান বাহিনীর একটি সফল অভিযানের ফলে একটি রুশ সু-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
এ বিষয়ে তারা আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি।
রুশ বাহিনী এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং রয়টার্স স্বাধীনভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ গত সপ্তাহে ৪০টিরও বেশি রুশ সামরিক বিমানে একটি বড় ড্রোন হামলা চালায়, এতে তু-৯৫ এবং তু-২২ কৌশলগত বোমারু বিমানগুলোর মধ্যে কয়েক ডজন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়।
রাশিয়া ইউক্রেনের উপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য এই বিমানগুলি ব্যবহার করে থাকে।
সূত্র: আল আরাবিয়া

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।
১০ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০
১৯ ঘণ্টা আগে
দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।
১ দিন আগে
হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে বিমান হামলার পর এবার স্থলভাগেও মাদক চোরাচালানকারী সংগঠনগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার মিত্র দেশগুলোর সেনারাও অংশ নিতে পারে।
১ দিন আগে