ইরান-যুক্তরাষ্ট্রের পালটাপালটি হুমকি, বাড়ছে উত্তেজনা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ মে ২০২৬, ১৬: ৪৫
‘ভঙ্গুর’ যুদ্ধবিরতির তিন সপ্তাহের মাথায় ফের ফিরে এসেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের শঙ্কা। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা এখনো তুঙ্গে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পালটাপালটি হুমকিতে জটিল হয়ে উঠছে পরিস্থিতি। যুদ্ধবিরতি, শান্তি আলোচনা আর চুক্তি নিয়ে কথা বলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছেন। ইরানও পালটা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র হামলা করলে পালটা আঘাত করতে তারা পিছপা হবে না। ফলে ‘ভঙ্গুর’ যুদ্ধবিরতির তিন সপ্তাহের মাথায় ফের ফিরে এসেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের শঙ্কা।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে ‘সামরিক অভিযানের সম্প্রসারণ’ হিসেবে বর্ণনা করে একে ‘অসহনীয়’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনকে ‘হয়তো আবারও যুদ্ধ শুরু করতে হতে পারে’।

শুক্রবার (১ মে) আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, পালটাপালটি হুমকি-হুঁশিয়ারির মধ্যে এখন পর্যন্ত যা জানা গেছে—

ইরানে যা ঘটছে

  • আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে

গতকাল বৃহস্পতিবার রাতে ইরানের রাজধানী তেহরানে ছোট আকারের বিমান ও ড্রোন প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। দেশটির তাসনিম ও ফার্স বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

  • কঠোর নিষেধাজ্ঞায় ‘অভ্যস্ত’ ইরান

বিশ্লেষকদের মতে, অবরোধের জন্য আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল তেহরান। সমুদ্রে তেলের মজুত, উচ্চ জ্বালানি মূল্য এবং বড় অভ্যন্তরীণ বাজারের কারণে চাপ কিছুটা সামাল দেওয়া সম্ভব হচ্ছে। তাদের ভাষ্য, বছরের পর বছর আন্তর্জাতিক চাপের মুখে থাকায় ইরান ‘এর চেয়েও কঠিন পরিস্থিতিতে অভ্যস্ত’।

যুদ্ধ ঘিরে কূটনীতি

  • চাপ প্রয়োগেও অচলাবস্থা কাটার সম্ভাবনা কম

যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক কিমিট বলেছেন, সামরিক চাপ ও অর্থনৈতিক সংকটের তৈরির মাধ্যমে ইরান ওয়াশিংটনকে আলোচনায় বাধ্য করতে পারবে— এমন সম্ভাবনা কম। তিনি সতর্ক করে বলেন, ‘দিকনির্দেশনার সূচক সহজে বদলায় না’, ফলে দীর্ঘ সময় অচলাবস্থা চলতে পারে। তবে আন্তর্জাতিক চাপ বাড়লে শেষ পর্যন্ত আলোচনার পথেই যেতে হতে পারে এবং ইরানকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা থেকেও বিরত রাখা হতে পারে।

  • ইসরায়েল-লেবানন বৈঠকের আহ্বান যুক্তরাষ্ট্রের

লেবাননে মার্কিন দূতাবাস দেশটির নেতাদের সঙ্গে ইসরায়েলি নেতাদের বৈঠকের আহ্বান জানিয়েছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

  • ইতালি ও স্পেন থেকে সেনা কমানোর ভাবনা ট্রাম্পের

ইরান যুদ্ধের বিরোধিতার কারণে ইতালি ও স্পেন থেকে মার্কিন সেনা কমিয়ে আনার কথা ভাবছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর একদিন আগেই জার্মানিতেও সেনা সংখ্যা কমানোর একই ধরনের প্রস্তাব দিয়েছিলেন তিনি।

উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি

  • নাগরিকদের ইরান, লেবানন ও ইরাক ছাড়ার আহ্বান আমিরাতের

সংযুক্ত আরব আমিরাত তাদের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণ নিষিদ্ধ করেছে। একই সঙ্গে যারা ইতোমধ্যে ওই দেশগুলোতে অবস্থান করছেন, তাদের দ্রুত সেখান থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আঞ্চলিক পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে যা ঘটছে

  • ফের যুদ্ধ শুরু করার ইঙ্গিত ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এখনো ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার সম্ভাবনা নাকচ করছেন না। তার দাবি, ইরানের নেতারা ‘চুক্তি করতে মরিয়া’। একই সঙ্গে তিনি বলেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতায় বড় ধরনের ক্ষতি হয়েছে এবং বিশ্ব জুড়ে জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা শুরু হয়েছে, সংঘাত শেষ হলে তা কমে আসবে।

  • বেসামরিক হতাহত নিয়ে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বক্তব্য

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিনেটরদের জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের ক্ষতি কমাতে পেন্টাগনের কাছে ‘প্রয়োজনীয় সব ধরনের সম্পদ’ রয়েছে। যুদ্ধের শুরুর দিকে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় প্রায় ১৭০ জন নিহত হওয়ার ঘটনায় আইনপ্রণেতাদের প্রশ্নের মুখে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সামরিক সিদ্ধান্ত গ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার হলেও সেখানে মানবীয় তদারকি বজায় রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান’ জানিয়েছে, এ যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৭০১ বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৫৪ জনই শিশু।

  • ‘শত্রুতা শেষ হয়েছে’— মার্কিন প্রশাসনের দাবি

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান শত্রুতা এখন ‘সমাপ্ত’ হয়েছে। তিনি বলেন, ‘উভয়পক্ষ গত মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, যা পরে আরও বাড়ানো হয়েছে। এরপর থেকে মার্কিন সশস্ত্র বাহিনী ও ইরানের মধ্যে আর কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি।’

ইসরায়েলে যা ঘটছে

  • ইরানকে ফের হুঁশিয়ারি ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, দেশটি খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে ফের ‘সামরিক পদক্ষেপ নিতে হতে পারে’। তার ভাষায়, ইসলামি প্রজাতন্ত্র ইরান যেন ‘পুনরায় ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে’, সেটিই নিশ্চিত করতে চায় তেল আবিব।

লেবাননের পরিস্থিতি

  • প্রাণঘাতী হামলা দক্ষিণ লেবাননে

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের তিনটি গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও পাঁচ নারী রয়েছেন। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতির প্রায় দুই সপ্তাহ পরও এ হামলার ঘটনা ঘটল।

  • ড্রোন বিস্ফোরণে আহত দুই ইসরায়েলি সেনা

দক্ষিণ লেবাননে বিস্ফোরকবাহী একটি ড্রোন বিস্ফোরিত হলে দুই ইসরায়েলি সেনা আহত হন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আহতদের মধ্যে একজন কর্মকর্তা ও একজন নন-কমিশন্ড কর্মকর্তা রয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈশ্বিক অর্থনীতি

  • চার বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ

ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে ২০২২ সালের পর চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ দশমিক ৪১ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ১১০ দশমিক ৩১ ডলারে। পরে অবশ্য দাম কিছুটা কমে আসে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শেষ হচ্ছে যুদ্ধক্ষমতার মেয়াদ, কী করবেন ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ ৬০ দিন চালিয়ে যাওয়ার যে সময়সীমা, তা শেষ হচ্ছে আজ শুক্রবার (১ মে)। এরপরও ট্রাম্পকে যুদ্ধ চালিয়ে যেতে হলে নিতে হবে কংগ্রেসের অনুমতি, নিদেনপক্ষে ‘অনিবার্য সামরিক প্রয়োজন’ দেখিয়ে আরও ৩০ দিন যুদ্ধের মেয়াদ বাড়ানোর অনুরোধ করতে হবে।

১০ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক ভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এমন এক সময়ে প্রস্তাবটি বাতিল হলো, যার পরদিন আজ শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতার ওপর একটি আইনি বাধ্যবাধকতার সময়সীমা শেষ হতে যাচ্ছে।

১১ ঘণ্টা আগে

বেইজিংয়ে ড্রোন বিক্রি-ওড়ানোয় কঠোর বিধিনিষেধ, আজ থেকে কার্যকর

চীন সরকার ড্রোন এবং ‘ফ্লাইং ট্যাক্সি’ প্রযুক্তিকে তাদের কৌশলগত ‘লো-অল্টিটিউড ইকোনমি’ বা নিম্ন-উচ্চতার অর্থনীতি এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। ২০৩৫ সালের মধ্যে এই খাত থেকে দুই ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় ২৯০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রাও রয়েছে দেশটির।

১২ ঘণ্টা আগে

ফের শুরু হতে পারে ইরান যুদ্ধ

কয়েকদিন ধরে যুদ্ধবিরতি, শান্তি আলোচনা আর চুক্তি নিয়ে কথা বলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছেন। চুপ থাকেনি ইরানও। বলেছে, যুক্তরাষ্ট্র হামলা করলে পালটা আঘাত করতে পিছপা হবে না তারা।

১৩ ঘণ্টা আগে