ডেস্ক, রাজনীতি ডটকম

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার দল হিসেবে চরম সংকটের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের মূল কমিটিসহ তৃণমূলের সহযোগী সংগঠনের সব পর্যায়ের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এদিকে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিধানসভা নির্বাচনে নির্বাচিত বিধায়কদের ভোটে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন দুদিন আগেই দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দলের পক্ষ থেকে বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলীয় নেতা করতে বলেছিল তৃণমূল।
বুধবার (৩ জুন) বিকেলে তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে দলের সব কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়েছে, বিভিন্ন দিক পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসসহ এর সব সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত করা হলো।
পোস্টে আরও বলা হয়েছে, দলের প্রতিটি স্তরে আত্মবিশ্লেষণ, কাজের পর্যালোচনা ও নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতা মূল্যায়নের পর তার মূল দল ও সহযোগী সংগঠনগুলোর নতুন কাঠামো তৈরি করে যথাসময়ে কমিটি ঘোষণা করা হবে।
এ ঘোষণার ঘণ্টাখানেক আগেই দলের ৫৮ জন বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের সঙ্গে দেখা করেন। তারা ৫৮ জন বিধায়কের সই করা একটি সমর্থনপত্র স্পিকারের কাছে জমা দিয়ে ঋতব্রতকে বিরোধী দলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে সন্দীপন সাহা, শিউলি সাহা ও জাভেদ খানকে উপবিরোধীদলীয় নেতা এবং রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানকে দলের চিফ হুইপ হিসেবে মনোনীত করেন।
দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত সোমবারই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল। ঋতব্রত তৃণমূলের শ্রমিক সংগঠনের (আইএনটিটিইউসি) প্রধান ছিলেন।
এর আগে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকার রথীন্দ্র বোসকে চিঠি দিয়ে প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলীয় নেতা, অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ করার দাবি জানিয়েছিলেন। স্পিকারের কার্যালয় থেকে সে চিঠি গ্রহণে অস্বীকৃতি জানানো হয়েছিল বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে তা ইমেইল ও রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠানো হয়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক তৃণমূল নেতারা দলের চিঠি অগ্রাহ্য করে ঋতব্রতকে বিরোধী দলীয় নেতা বানানোর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেছেন। তারা বলছেন, বিধায়কদের এমন চিঠি দেওয়ার কোনো একক এখতিয়ার নেই। বিধানসভার স্পিকারের কাছে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠিটিই একমাত্র বৈধ চিঠি।
সূত্র: আনন্দবাজার, টেলিগ্রাফ ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া

গত ২৮ ফেব্রুয়ারি এক বিমান হামলায় টানা ৩৬ বছর ৬ মাস ইরানের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকা এই শীর্ষ নেতার মৃত্যু হয়। তার মৃত্যুর পর থেকেই মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। অবশেষে দীর্ঘ প্রক্রিয়া শেষে তার শেষকৃত্যের তারিখ ঘোষণা করল দেশটির প্রশাসন।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে বহুল প্রতীক্ষিত সমঝোতা চুক্তি সই হতে যাচ্ছে আগামীকাল রোববার (১৪ জুন)। তবে ইরানের পক্ষ থেকে চুক্তির সময় এখনো নিশ্চিত করা হয়নি। উলটো রোববার এ চুক্তি সই হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
১ দিন আগে
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান শান্তি আলোচনায় অগ্রগতির খবরের মাঝেই পারস্য উপসাগরে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ইরানের বেশ কয়েকটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ (আত্মঘাতী ড্রোন) গুলি করে বিধ্বস্ত করেছে মার্কিন বাহিনী।
১ দিন আগে
দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে একটি শান্তি চুক্তির রূপরেখায় সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দেশ দুটির মধ্যে এই প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। আজ শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এমনটাই জানিয়েছেন।
১ দিন আগে