ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের মধ্যে শুভেচ্ছা বিনিময়

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৯: ১১
ড. এস জয়শঙ্কর (বাঁয়ে) ও সরদার আয়াজ সাদিক (ডানে)। ছবি: সংগৃহীত
ড. এস জয়শঙ্কর (বাঁয়ে) ও সরদার আয়াজ সাদিক (ডানে)। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় এসে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

বুধবার বিকেলে তারা সাক্ষাৎ করেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

তারা দুজন পৃথকভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারেক রহমানের কাছে তারা নিজ নিজ দেশের পক্ষে শোকবার্তা হস্তান্তর করেন।

তবে এক ফাঁকে এস. জয়শঙ্কর এবং সরদার আয়াজ সাদিক নিজেরাও শুভেচ্ছা বিনিময় করেছেন।

ভারত ও পাকিস্তান— দুই দেশের সরকারি পর্যায়ের ব্যক্তিদের মধ্যে এমন চিত্র সাম্প্রতিক সময়ে বিরল। চলতি বছরের এপ্রিলে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর দেশ দুটির মধ্যে বিরোধ যুদ্ধে রূপ নেয়। গত মে মাসের সেই যুদ্ধের পর দেশ দুটির সরকারের নীতিনির্ধারকদের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়ের সাক্ষাৎ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement