পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক ইমরান খানের দলের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১১: ১৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের দুই বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বুধবার (১৫ জুলাই) দলের সংসদীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান এ ঘোষণা দেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গওহর আলী খান বলেন, বৈঠকে জাতীয় পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে ৫ আগস্ট সারা দেশে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, দলের সংসদীয় সদস্যরা সর্বসম্মতিক্রমে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির কারাবন্দিত্বের নিন্দা জানিয়েছেন। তাদের মতে, ইমরান খানের কারাবাস সম্পূর্ণ অন্যায়।

ব্যারিস্টার গওহর জানান, দলটি বিভিন্ন বিষয়ে আদালতের শরণাপন্ন হলেও এখনো অনেক মামলার রায় বা সিদ্ধান্ত আসেনি। ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে পিটিআইয়ের রাজনৈতিক কমিটি ও বিরোধী জোট যৌথভাবে ঘোষণা দেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘৫ আগস্টের বিক্ষোভ আগের কর্মসূচিগুলোর তুলনায় ভিন্ন ধরনের হবে।’

২০২৩ সালের ৫ আগস্ট রাষ্ট্রীয় উপহার বিক্রির (তোশাখানা) মামলায় তিন বছরের কারাদণ্ড হওয়ার পর ইমরান খানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। পিটিআই দাবি করে আসছে, তার বিরুদ্ধে আনা দুর্নীতি ও সন্ত্রাসসহ বিভিন্ন মামলার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইতিমধ্যে কিছু মামলায় তার সাজা স্থগিত বা বাতিল হলেও বেশ কয়েকটি মামলার আপিল এখনো বিচারাধীন। ইমরান খানও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে, গত ১২ জুলাই খাইবার পাখতুনখোয়ার লোয়ার দিরে দলীয় কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ইমরান খানের বোন আলিমা খান তার ভাইয়ের মুক্তির দাবিতে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান। তিনি কর্মীদের সংগঠিত থাকার এবং দলের নির্দেশনা অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি দলীয় আইনপ্রণেতাদেরও সরকারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে চাপ দেওয়ার আহ্বান জানান।

এদিকে ইমরান খানের পরিবার ও পিটিআই দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, কারাগারে তার প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে না।

সম্প্রতি নিয়মিত চোখের চিকিৎসার অংশ হিসেবে তাকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চোখে পঞ্চমবারের মতো বিশেষ ইনজেকশন দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, তিনি সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) নামে চোখের একটি গুরুতর সমস্যায় ভুগছেন। এই রোগে রেটিনা থেকে রক্ত বহনকারী প্রধান শিরা বন্ধ হয়ে যায় এবং এটি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল ও হৃদ্‌রোগের মতো ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement