ডেস্ক, রাজনীতি ডটকম

লেবাননকে আর কোনো দেশ বা শক্তির যুদ্ধের ময়দান কিংবা দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন।
শুক্রবার (১৭ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি এই কঠোর বার্তা দেন। একই সঙ্গে তিনি বর্তমানে চলমান অস্থায়ী যুদ্ধবিরতিকে একটি স্থায়ী চুক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় প্রেসিডেন্ট আউন জানান, তারা এখন এমন এক ধাপে প্রবেশ করেছে যেখানে যুদ্ধবিরতি প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি স্থায়ী চুক্তিতে উপনীত হতে হবে। যা দেশের জনগণের অধিকার, ভূমির অখণ্ডতা এবং জাতির সার্বভৌমত্ব রক্ষা করবে।
এদিকে, লেবানন-ইসরাইলের মধ্যকার চলমান সাময়িক যুদ্ধবিরতির দ্বিতীয় দিন চলছে আজ। এর আগে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকরের এক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে লেবাননের সেনাবাহিনী।
তাদের দাবি, দেশটির বেশ কয়েকটি গ্রামে গোলাবর্ষণ ও হামলার পাশাপাশি ব্যাপক সামরিক তৎপরতা চালিয়েছে ইসরাইল।

পোস্টে ট্রাম্প লেখেন, “ইসলামি প্রজাতন্ত্রী ইরানকে আমি ছাড়া আর কেউ চুক্তির জন্য এত সুযোগ-সুবিধা বা ছাড় দেয়নি। তবে এটি দুঃখজনক যে তারা চুক্তি করতে ব্যর্থ হয়েছে। এ কারণেই আজ আমি ইরানের বিরুদ্ধে সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান ঘোষণা করছি। এই অভিযান এতটাই সর্বাত্মক হবে যে এর আগে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে
১৬ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কলকাতার নিউমার্কেটের কাছে অবস্থিত শিখা ইন নামের ওই হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই হোটেলের বিভিন্ন কক্ষে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপর আগুন পাশের আরও কয়েকটি হোটেলেও ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
১ দিন আগে
নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। পাশাপাশি কুষ্টিয়া থেকে প্রকাশিত আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন তিনি। অগ্নিকাণ্ডে তার স্ত্রী আফসানা শারমীন (২৭), ছেলে শর্ণশীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম হোসেন (৬০) মারা গেছেন।
১ দিন আগে
বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
১ দিন আগে