ডেস্ক, রাজনীতি ডটকম

সম্প্রতি ইরানে দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ার পেছনে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অপরাধী’ বলেও মন্তব্য করেন।
শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যে খামেনি বলেন, সাম্প্রতিক এই ইরানবিরোধী ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই সরাসরি জড়িয়ে পড়েছেন।
তার দাবি, বিদেশি শক্তির সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোই ব্যাপক রক্তপাত ও ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে।
খামেনির ভাষায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।
ইরানি কর্তৃপক্ষ সাম্প্রতিক অস্থিরতার জন্য ক্রমেই বিদেশি শক্তিগুলোকে দায়ী করছে। তাদের অভিযোগ, দীর্ঘদিনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অস্থিরতা উসকে দিয়েছে এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করেছে।
খামেনি সতর্ক করে বলেন, ইরান পরিস্থিতিকে সীমান্তের বাইরে যুদ্ধের দিকে ঠেলে দেবে না, তবে দায়ীদের শাস্তি এড়াতে দেবে না।
তিনি বলেন, আমরা দেশকে যুদ্ধে জড়াব না, কিন্তু দেশি বা আন্তর্জাতিক অপরাধীদেরও শাস্তি ছাড়া পার পেতে দেব না।
এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভ দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানের বিভিন্ন এলাকায় প্রভাব ফেলছে এবং সরকারের অবস্থান আরও কঠোর হয়ে উঠছে।
সূত্র: আল জাজিরা

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
১৮ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
২১ ঘণ্টা আগে
রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু
২ দিন আগে