দার্জিলিং যাওয়ার পথে বাংলাদেশি পর্যটকের মৃত্যু

কলকাতা প্রতিনিধি
ফাইল ছবি

ভারতের দার্জিলিংয়ে যাওয়া পথে কার্শিয়াংয়ের কাছে বাংলাদেশি এক পর্যটকের মৃত্যু হয়েছে। কার্শিয়াং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

জানা যায়, ৬৫ বছর বয়সী ওই পর্যটকের নাম এস কে আজিজুল হক। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন। ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা ছিলেন তিনি।

দার্জিলিং জেলা পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল হক একাই দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন। বুধবার সকালে মিতালী এক্সপ্রেসে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে যান। সেখান থেকে তিনি এক বাংলাদেশি সহযাত্রী সঙ্গে শেয়ারে দার্জিলিং যাচ্ছিলেন। কার্শিয়াংয়ের রোহিনীর কাছে গাড়ির মধ্যেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত তাকে কার্শিয়াং জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।

১ দিন আগে

মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ বাদীর ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা

তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।

১ দিন আগে

জাতিসংঘ পাবে ৪৯ হাজার কোটি টাকা, ৯ হাজার কোটি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।

২ দিন আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি আদালতে বাতিল

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক

২ দিন আগে