তিউনিসিয়া উপকূলে নৌকায় আগুন, বাংলাদেশিসহ নিহত ৯

ডেস্ক, রাজনীতি ডটকম
তিউনিসিয়া উপকূলে নৌকায় আগুন লেগে অন্তত ৯ জন নিহত হয়েছেন। ফাইল ছবি

আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। এ ছাড়া নৌকাটি থেকে আরও ২৬ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, গত বৃহস্পতিবার লিবিয়া উপকূল থেকে ৫২ জন অভিবাসী সাগরপথে ইউরোপে যাত্রা শুরু করে। পরে নৌকাটি তিউনিসিয়া উপকূলের কাছাকাছি পৌঁছালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে ৯ জনের মরদেহ ও ৪৩ জনকে জীবিত উদ্ধার করে। নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানা গেছে। পোস্টে আরও বলা হয়েছে, জীবিত অবস্থায় উদ্ধার অভিবাসীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকৃতদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কল্যাণ নিশ্চিতকরণ ও মৃত্যুবরণকারী বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে দূতাবাসের একটি টিমকে দ্রুততম সময়ের মধ্যে তিউনিসিয়ায় পাঠানোর সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, বিভিন্ন দেশের উপকূল হতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ গমনের চেষ্টাকালে ২০২৩ সালে ৩ হাজারেরও বেশি অভিবাসী মৃত্যুবরণ করেছে কিংবা নিখোঁজ হয়েছে। সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং লিবিয়া ও তিউনিসিয়ার নৌবাহিনী নজরদারি জোরদার করেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।

১ দিন আগে

মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ বাদীর ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা

তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।

১ দিন আগে

জাতিসংঘ পাবে ৪৯ হাজার কোটি টাকা, ৯ হাজার কোটি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।

২ দিন আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি আদালতে বাতিল

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক

২ দিন আগে