জরিমানা ছাড়াই দেশ ছাড়ার অনুমতি দিল আরব আমিরাত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ জুন ২০২৬, ১৮: ৪৮
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নির্ধারিত সময়ের বেশি অবস্থান করে (ওভারস্টে) আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য জরিমানা ছাড়াই দেশ ছাড়ার সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) ৩০ দিনের একটি বিশেষ ‘গ্রেস পিরিয়ড’ ঘোষণা করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ জুন থেকে কার্যকর হওয়া এই সুবিধা আগামী ৯ জুলাই পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো ধরনের ওভারস্টে

জরিমানা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন অথবা নতুন ভিসার মাধ্যমে নিজেদের আবাসিক অবস্থান বৈধ করতে পারবেন।

আইসিপির তথ্যমতে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বেশ কিছু ফ্লাইট স্থগিত হওয়ায় অনেক বিদেশি নাগরিক নির্ধারিত সময়ে নিজ দেশে ফিরতে পারেননি। মানবিক বিবেচনায় তাদের ওপর আরোপিত ওভারস্টে জরিমানা সাময়িকভাবে মওকুফ করা হয়েছিল।

বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক হওয়ায় পূর্বের সেই বিশেষ পরিস্থিতি আর বিদ্যমান নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য স্ট্যাটাস বৈধ করা বা দেশ ত্যাগের এটিই চূড়ান্ত সুযোগ বলে উল্লেখ করেছে আইসিপি।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই সুবিধা গ্রহণের জন্য আলাদা কোনো আবেদন বা জটিল প্রক্রিয়ার প্রয়োজন হবে না। যারা দেশ ছাড়তে ইচ্ছুক তারা সরাসরি বিমানবন্দরের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। অন্যদিকে, যারা আমিরাতে অবস্থান করতে চান তারা প্রচলিত নিয়ম অনুযায়ী ভিসা ও আবাসিক স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করতে পারবেন।

এ বিষয়ে যেকোনো হালনাগাদ তথ্য ও নির্দেশনা জানতে প্রবাসীদের শুধুমাত্র আইসিপির অফিসিয়াল ওয়েবসাইট ও অনুমোদিত যোগাযোগমাধ্যম অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ধ্বংসস্তূপের নিচে ১১ দিন: নেপালে অলৌকিকভাবে জীবিত উদ্ধার ৬৪ বছর বয়সী বৃদ্ধা

উদ্ধারকারী দলের প্রধান পরিদর্শক সুমন বিক জানান, বেত্রাবতী বাজারের এক ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসাবশেষে তল্লাশি চালানোর সময় অচেতন অবস্থায় চন্দ্রিকাকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে মৈথিলি ব্যারাকে নেওয়া হয়েছে। সেখান থেকে চিকিৎসার প্রয়োজনে তাকে দ্রুত কাঠমান্ডু

১ দিন আগে

ট্রাম্পকে রাজনৈতিক সংকটে ফেলতে যুদ্ধ দীর্ঘস্থায়ী করতে চায় ইরান

প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের বরাতে সতর্ক করে বলা হয়, বর্তমানে ইরানি তৎপরতা সীমিত মনে হলেও তেহরানের নেতৃত্ব বড় আকারের সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে। সংঘাত শুরুর পর থেকে নিজস্ব সামরিক ও প্রতিরক্ষামূলক শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ায় ইরানের আস্থা বহুগুণ বেড়েছে। ফলে এই মুহূর্তে দুই পক্ষের

১ দিন আগে

ইউক্রেন যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার পুতিনের সঙ্গে সরাসরি এই আলোচনায় অংশ নেন। সেখানে একটি সুনির্দিষ্ট শান্তি পরিকল্পনা নিয়ে দুই পক্ষের কথা হয়, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে আনা হ

১ দিন আগে

ইরানের ৩ তেলের ট্যাংকারে মার্কিন হামলা

হামলার পরপরই পাল্টা জবাব হিসেবে মার্কিন বাহিনী ইরানের খার্গ দ্বীপের কাছে 'এম/টি ডাউনি' এবং জাস্ক উপকূলের কাছে 'এম/টি স্টার্ক ১' নামের দুটি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু বানায় এবং সেগুলোকে ‘স্থায়ীভাবে অচল’ করে দেয়। এছাড়া ওমান উপসাগরের কাছে থাকা 'এম/টি কায়লো' (যা 'নোক্সেন' নামেও পরিচিত) নামের আরেকটি খা

১ দিন আগে
Advertisement