প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআই সভাপতির

বাসস
ফাইল ছবি

প্রবাসে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর সফর করেন এফবিসিসিআই সভাপতি। সেখানে ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান তিনি।

মাহবুবুল আলম জানান, বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশী ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীরা সফলতার স্বাক্ষর রাখছেন। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা সফলতার শীর্ষে আছেন। এখানে জুয়েলারি, সুগন্ধি ও আবাসন খাতে তাদের অগ্রগতি চোখে পড়ার মতো। প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রেও বাংলাদেশে তাদের অবস্থান শীর্ষে।

মাহবুবুল আলম বলেন, প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশী ব্যবসায়ীরা দেশে বিনিয়োগ করে একদিকে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। একই সঙ্গে তাঁরা ব্যবসায়িকভাবেও লাভবান হতে পারেন।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর বলেন, প্রবাস ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সহজে বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ চালু করতে পারেন। ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সরকার মুক্তবাজার নীতি গ্রহণের পাশাপাশি অবাধ বাণিজ্য ও বিনিয়োগবান্ধব পরিবেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সুতরাং কেউ বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ চালু করতে চাইলে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস তাঁদের সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।

১ দিন আগে

মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ বাদীর ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা

তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।

১ দিন আগে

জাতিসংঘ পাবে ৪৯ হাজার কোটি টাকা, ৯ হাজার কোটি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।

২ দিন আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি আদালতে বাতিল

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক

২ দিন আগে