সৌদিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশির

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত তারা মিয়া। ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের তারা মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ৩টার দিকে দাম্মাম শহরে এ দুর্ঘটনাটি ঘটে। তারা মিয়া গফরগাঁওয়ের উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামের সুলতান মৃধার ছেলে।

নিহতের ফুপাতো ভাই ও রওনা ইউনিয়ন পরিষদ সদস্য নিজামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জীবিকার তাগিদে ২০২২ সালে তারা মিয়া শ্রমিকের কাজ নিয়ে সৌদি আরবের দাম্মাম শহরে যান। সেখানে তিনি নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন রাতেও কাজের জন্য বের হন। সৌদি আরব সময় রাত তিনটার দিকে তাদের বহনকারী কোম্পানির গাড়িটিকে পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মিয়ার মৃত্যু হয়।

রওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুল আলম বলেন, নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে তাঁর স্বজনরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।

১ দিন আগে

মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ বাদীর ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা

তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।

১ দিন আগে

জাতিসংঘ পাবে ৪৯ হাজার কোটি টাকা, ৯ হাজার কোটি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।

২ দিন আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি আদালতে বাতিল

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক

২ দিন আগে