মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে ৬৬ বাংলাদেশি অভিযুক্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মালয়েশিয়ায় অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে ৬৬ জন বাংলাদেশি প্রবাসীকে অভিযুক্ত করা হয়েছে। এর সঙ্গে অন্যান্য দেশের আরো ২০৪ জন প্রবাসীকে অভিযুক্ত করা হয়েছে। গতকাল সোমবার দেশটির পন্টিয়ান মেজিস্ট্রেট আদালতে প্রবাসীদের হাজির করা হলে বিভিন্ন অপরাধে আদালত তাদের অভিযুক্ত করেন।

অভিযুক্ত ২৭০ জনকে গত ২৬ এপ্রিল থেকে ৩০ মে এর মধ্যে দেশটির শহর পাসির গুদাং, তামান উংকু তুন আমিনাহ এবং গেলাং পাতাহের আশপাশে একটি নির্মাণ সাইট, দোকান ঘর এবং কারখানায় অভিযান চালিয়ে আটক করা হয়। এদের মধ্যে ৭৫ জন নারী প্রবাসী রয়েছেন। আজ মঙ্গলবার দেশটির গণমাধ্যমে এসব তথ্য প্রকাশ করা হয়।

দেশটির গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়, অভিযুক্তদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি নাগরিক ছাড়াও ৮২ জন মিয়ানমারের নাগরিক, ৫০ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ৩৩ জন থাইল্যান্ডের নাগরিক, ১৫ জন পাকিস্তানের নাগরিক, ৯ জন নেপালের নাগরিক, ৫ জন ফিলিপাইনের নাগরিক, ৪ জন ভারতের নাগরিক, ৩ জন ভিয়েতনামের নাগরিক ও ৩ জন মিশরের নাগরিক রয়েছেন।

দেশটির গণমাধ্যমে প্রকাশিত তথ্যে আরো জানানো হয়, কোনো বৈধ নথি ছাড়াই মালয়েশিয়ায় বসবাসের জন্য অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ বিচারক ফাতিমা জাহারির সামনে পড়ে শোনানো হয়। অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) অনুসারে তাদের অভিযুক্ত করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ হাজার রিঙ্গিত জরিমানা বা উভয় দণ্ডের পাশাপাশি বেতের ছয়টি আঘাত হতে পারে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।

১ দিন আগে

মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ বাদীর ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা

তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।

১ দিন আগে

জাতিসংঘ পাবে ৪৯ হাজার কোটি টাকা, ৯ হাজার কোটি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।

২ দিন আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি আদালতে বাতিল

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক

২ দিন আগে