মালয়েশিয়ায় বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক

ডেস্ক, রাজনীতি ডটকম
অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মালয়েশিয়ার অভিবাসন উপমহাপরিচালক জাফরি এমবোক ত্বহা। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক হয়েছেন। তাঁদের মধ্যে ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি, শ্রীলঙ্কান, মিয়ানমার ও নেপালি নাগরিক আছেন। আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরে ওই অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ।

বাড়ি, দোকান, রেস্তোরাঁ, সেলুন, পারলারসহ ৩০টিরও বেশি স্থানে অভিযান চালানো হয়। মালয়েশিয়ার অভিবাসন উপমহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবোক ত্বহা বলেন, সেখানে ৩৫ জন নারীসহ ৩৭০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়।

আটক অভিবাসীদের সিমুনিয়া ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে। এমবোক ত্বহা আরো বলেন, আটককৃতদের বিরুদ্ধে ব্যক্তিগত নথিপত্রের অভাব, অতিরিক্ত সময় অবস্থান এবং পাসের অপব্যবহারের মতো অভিযোগ আছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।

১ দিন আগে

মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ বাদীর ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা

তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।

১ দিন আগে

জাতিসংঘ পাবে ৪৯ হাজার কোটি টাকা, ৯ হাজার কোটি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।

২ দিন আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি আদালতে বাতিল

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক

২ দিন আগে