‘ভিত্তিহীন খবর প্রচার করে ব্যবসায়িক ক্ষতি করা যায় না’

ডেস্ক, রাজনীতি ডটকম

নিউইয়র্কভিত্তিক সাপ্তাহিক আজকাল নামে একটি গণমাধ্যমে ‘ইউর ড্রিম হোম কেয়ার’ নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার এম এ আজিজকে নিয়ে মানহানিকর ও আপত্তিকর তথ্য পরিবেশন করায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মামাস পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এম এ আজিজ। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একই সঙ্গে ‘আজকাল’ পত্রিকায় যেসব বিষয় উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এম এ আজিজ দাবি করেন, গত ২৪ মে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল ‘ইউর ড্রিম হোম কেয়ারকে কারণ দর্শাও নোটিশ’ শিরোনামে একটি সংবাদ প্রচার করা হয়। পুরো সংবাদটি মিথ্যা, বানোয়াট, মানহানিকর ও বিভ্রান্তিমূলক। রিপোর্ট দেখে মনে হয়েছে সংবাদটি আমার এবং আমার প্রতিষ্ঠান ইউর ড্রিম হোম কেয়ারের বিরুদ্ধে এক ষড়যন্ত্র। এ মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদটি আমার প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতিসাধন করেছে। সেই সঙ্গে আমার ব্যক্তিগত সম্মানহানি হয়েছে।

প্রবাসের সংবাদকর্মীরাও তাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন এম এ আজিজ। তিনি বলেন, অসামাজিক ও মর্যাদাহীন ব্যক্তিরা সমাজে নোংরামি ছড়ানো স্বাভাবিক। কিন্তু যখন কেউ কোনো সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করেন, তখন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হয়ে অপপ্রচার চালানো মোটেই কাম্য নয়। এর ফলে সংবাদপত্রের ওপর মানুষের যে আস্থা রয়েছে, তা হারিয়ে ফেলবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।

১ দিন আগে

মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ বাদীর ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা

তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।

১ দিন আগে

জাতিসংঘ পাবে ৪৯ হাজার কোটি টাকা, ৯ হাজার কোটি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।

২ দিন আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি আদালতে বাতিল

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক

২ দিন আগে