র‍্যাবের ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা তোলার অনুরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ২৩: ২১
যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার

পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মেন

এখনই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বাহিনীর ওপর নিষেধাজ্ঞা তোলা সম্ভব না হলেও বাহিনীটির সাত কর্মকর্তার ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বাংলাদেশ।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার ও পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মেন মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

সোমবার সকালে ঢাকায় পৌঁছান আফরিন আখতার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ছাড়াও দিনভর তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।

এসব বৈঠকে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের অনুষ্ঠানের তাগিদ পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন আফরিন। সেদিন রাতেই তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে গত বছরের ৫ নভেম্বর ঢাকা সফর করেন মার্কিন এই কর্মকর্তা।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মাসুদ বিন মোমেন বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা তোলার বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টে এই ইস্যুতে আমরা আমাদের প্রতিবেদন জমা দিয়েছি ল’ফার্মের মাধ্যমে। আমরা আশা করছি যে, যত দ্রুত সম্ভব, বিশেষ করে কয়েকজন ব্যক্তির উপর যে নিষেধাজ্ঞা আছে তা যেন তুলে নেওয়া হয়।

মাসুদ বিন মোমেন বলেন, ব্যক্তি বিশেষ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আরও বাড়বে এবং একটা সহিংসতামুক্ত নির্বাচনের কথা বলা হচ্ছে, তাতে ইতিবাচক ভূমিকা রাখবেন তারা।

হঠাৎ করে কেন বাংলাদেশ র‍্যাবের আগে এসব ব্যক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে—জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, র‍্যাব বাহিনী সংস্কারে তো সময় লাগবে। ওদের যে আইনি প্রক্রিয়া আছে সেদিক দিয়ে আমরা এগোচ্ছি। যদি কোনো সুযোগ থাকে, ইনস্টিটিউশনের জন্য এ সংস্কারগুলো দরকার, সেটার জন্য সময় লাগবে বা দেরি হবে। ব্যক্তির ওপর থেকে নিষেধাজ্ঞা আগে তুলে নিলে সেটা সহজ হবে। ব্যক্তি পর্যায়ে আগে তুলে নিলে বা ইনস্টিটিউশনেরটা তুলে নিল; যেটা আগে আসে সেটাই আমরা করব।

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব ও বাহিনীটির সাত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট।

এদিকে ওই বৈঠকের পরে ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। সেই নির্বাচনে জনগণের ভোট প্রয়োগ নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা নিয়ে ঢাকার সঙ্গে আলোচনা করেছে ওয়াশিংটন।

ওই পোস্টে আফরিন আক্তার উল্লেখ করেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাতে দুই দেশের শক্তিশালী বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

মার্কিন সরাসরি বিনিয়োগ ও বাণিজ্য, দুই দেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্ব, মধ্যপ্রাচ্য, স্বাধীন ও নিরপেক্ষ প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের সাম্প্রতিক সফর, রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা হয়েছে। এ ছাড়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশের জনগণের ভোট প্রয়োগ নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা নিয়েও আলোচনা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, আসন্ন নির্বাচন নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর‌্যবেক্ষক দল (এনডিআই ও আরআইআর) যে সুপারিশগুলো দিয়েছেন এ বিষয়ে মার্কিন অবস্থানও একই রকম। এ বিষয়ে আমরা আমাদের সরকারের অবস্থান প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।

বৈঠকে রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয় বলে জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, আমরা জানিয়েছি, প্রত্যাসনেই রোহিঙ্গা সমস্যা সমাধানের সমাধান। তারা যাতে নিরাপদে ও স্বেচ্ছায় রাখাইনের্ ফিরতে পারে সেজন্য মিয়ানমার ও চীনের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। এছাড়া বৈঠকে ফিলিস্তিন-ইসরাইল বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কলকাতায় আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।

১ দিন আগে

মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ বাদীর ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা

তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।

১ দিন আগে

জাতিসংঘ পাবে ৪৯ হাজার কোটি টাকা, ৯ হাজার কোটি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।

২ দিন আগে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি আদালতে বাতিল

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক

২ দিন আগে