কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

বার্লিনের ঐতিহ্যবাহী কূটনৈতিক এলাকা টিয়ারগার্টেনস্ট্রাসেতে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সারি নির্মাণকাজ শুরু হয়েছে। শুক্রবার (১৭ মে) নতুন চ্যান্সারি নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা দুই বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।
জার্মানির বার্লিনে বাংলাদেশের নিজস্ব চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণে ব্যয় হবে ১ কোটি ২৮ লাখ ইউরো; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৬ কোটি টাকা। চ্যান্সারি নির্মাণ প্রকল্পটি শেষ হলে ইউরোপীয় ইউনিয়নের এটিই হবে বাংলাদেশ সরকারের এ ধরনের প্রথম প্রকল্প।
অনুষ্ঠানে ইন্দোনেশিয়া, ভারত, কসোভো, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ও কূটনীতিক, বার্লিনের মেয়রের কার্যালয়ের প্রতিনিধিসহ অন্য স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে বার্লিনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বার্লিন সিনেট থেকে পাওয়া সহায়তার কথা তুলে ধরেন। যার মধ্যে রয়েছে নির্মাণ কাজ শুরু করার জন্য একাধিকবার সময় বাড়ানো। প্রকল্প পরামর্শদাতা সংস্থা পিটার রুজ আর্কিটেকটেনের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত মোশাররফ হোসেন বলেন, ‘দূতাবাস আশাবাদী যে জড়িত সব স্টেকহোল্ডার প্রকল্পের সফল সমাপ্তির জন্য পারস্পারিক আস্থার সঙ্গে কার্যকরভাবে সহযোগিতা করবে।’
বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দরপত্র মূল্যায়ন কমিটি ২০২৩ সালের প্রথম দিকে প্রকল্পের ঠিকাদার হিসেবে ম্যাবেটেক্স গ্রুপকে নির্বাচন করেছে। গত ডিসেম্বরে বাংলাদেশ সরকার ও ম্যাবেটেক্স গ্রুপের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। নির্ধারিত দুই বছরের মধ্যেই ম্যাবেটেক্স গ্রুপ প্রকল্পের কাজ শেষ করতে পারবে বলে বাংলাদেশ দূতাবাস আশাবাদী।

সরকারি উদ্ধারকারী দলের তীব্র সংকটের কারণে দুর্গত এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে লড়াই চালাচ্ছেন। এদিকে, মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে, ধ্বংসস্তূপে আটকে পড়াদের জীবিত উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ '৭২ ঘণ্টার সময়সীমা' দ্রুতই শেষ হয়ে আসছে।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান আলোচনার ফল যাই হোক না কেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই জয়ী হবে— এমন দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তার ভাষায়, তেহরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটি আগের তুলনায় অনেক দুর্বল হয়ে পড়েছে। ফলে চূড়ান্ত চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের জয়, আর চুক্তি না হ
১১ ঘণ্টা আগে
ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ আরও বিস্তৃত হয়ে এবার জার্মানি ও ইতালিকে গ্রাস করেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই সঙ্গে ডেনমার্ক, স্লোভাকিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে একের পর এক তাপমাত্রার রেকর্ড ভাঙছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর
১১ ঘণ্টা আগে
ইতালির রাজধানী রোমে একটি বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে দেশটির পুলিশ। রোমের প্রসিকিউটর কার্যালয়ের নির্দেশে এ ছবি প্রকাশ করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে