নোয়াখালী প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে সন্ত্রাসীরা গুলি করে বাংলাদেশি এক যুবককে হত্যা করেছে বলে দাবি করেছে পরিবার। গত বুধবার স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম রাসেল (৩২) নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রইস মিয়ার ছেলে।
নিহতের বড় ভাই চাটখিল খোয়াজের ভিটি ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক আলমগীর হোসাইন বলেন, বুধবার রাতে হকিস্ট্রিট শহরে এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে যায় রাসেল। খাবার শেষে দোকানে ফেরার পথে আফ্রিকান সন্ত্রাসীরা তার গাড়িতে এলোপাথাড়ি গুলি চালায়।
এ সময় রাসেলকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তা চান।
আলমগীর হোসাইন জানান, রাসেল গত ১২ বছর থেকে আফ্রিকায় থাকেন। ব্যবসায়ীক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাসেল দেড় বছর আগে দেশে এসে বিয়ে করেছিলেন। তার ৯ মাস বয়সী এক মেয়ে শিশু রয়েছে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, নিহতের পরিবারের কেউ এ বিষয়ে তাদের জানায়নি। খোঁজ নিয়ে সার্বিক সহায়তার প্রত্যাশাও দেন তিনি।

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।
১ দিন আগে
তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।
১ দিন আগে
জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।
২ দিন আগে
ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার (২১ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি বলেন, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারিতে ঘোষিত এই নীতি ছিল ‘স্পষ্টতই বেআইনি’। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থি। কারণ, ওই আইনে কনস্যুলার কর্মকর্তাদের অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণের ওপর পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি ক
২ দিন আগে