ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, নিহত শতাধিক

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় মানবিক সহায়তা ট্রাকের সামনে ত্রাণ নিতে অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ বিষয়ে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বলছে, গত ২৭ মে থেকে ত্রাণ বিতরণ শুরুর পর এ পর্যন্ত ত্রাণ নিতে আসা লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় ১১০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে বার্তাসংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের বরাত দিয়ে মিডলইস্ট আই জানিয়েছে, মঙ্গলবার (১১ জুন) ভোর ৬টা থেকে ৭টার মধ্যে ইসরায়েলের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল জানান, ওই সময় গাজার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ঢোকার জন্য অপেক্ষা করছিলেন কয়েক হাজার ক্ষুধার্ত মানুষ। হঠাৎ ইসরায়েলি ড্রোন থেকে গুলি চালানো হলে ঘটনাস্থলে ১২ জন মারা যান।

এর আগে রাত ২টা ৩০ থেকে ৫টার মধ্যে একই স্থানে ইসরায়েলি গুলিতে আরও তিনজন নিহত হন।

আল-আউদা হাসপাতাল জানিয়েছে, তারা তিনজনের মরদেহ ও ১০০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে।

ইসরায়েলি বাহিনী গুলি ছোড়ার কথা স্বীকার করলেও তা শুধু ত্রাণকেন্দ্র থেকে দূরে ‘সতর্কতামূলক গুলি’ ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণ করতে ছোড়ার কথা জানায় হাসপাতালটি।

এ ঘটনার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। তারা বলছে, গাজার সাধারণ মানুষের ওপর এমন হামলা মানবিক বিপর্যয় তৈরি করছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ একে ‘লজ্জাজনক কেলেঙ্কারি’ বলে আখ্যায়িত করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের শুরু করা ইরান যুদ্ধ নিয়ে অমীমাংসিত ৬ প্রশ্ন

বর্তমানে সবচেয়ে লক্ষণীয় পরিবর্তন হচ্ছে, যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রে যে সীমিত সমর্থন ছিল, সেটিও টালমাটাল হয়ে পড়ছে। প্রায় টানা দুই সপ্তাহ রাতভর হামলার পর আপাতত মার্কিন সামরিক অভিযান স্থগিত রয়েছে। তবে ট্রাম্প প্রশাসন বিভিন্ন সময়ই সংঘাত আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে আসছে।

১৫ ঘণ্টা আগে

পশ্চিম তীরে হামলা: ইসরায়েলকে সতর্ক করল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের হামলা মুসলমানদের বিরুদ্ধে চরমপন্থী ও উসকানিমূলক কর্মকাণ্ডের শামিল, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

১ দিন আগে

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

সফরকালে দুই নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে আলোচনা করবেন। ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে নেতানিয়াহুর সঙ্গে তার সপ্তম বৈঠক। ট্রাম্পের চলতি মেয়াদে অন্

১ দিন আগে

ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দুই মেয়াদে হন্ডুরাসের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন হার্নান্দেজ। ২০২২ সালের এপ্রিলে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় এবং ২০২৪ সালে মার্কিন আদালত তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেন। তবে শুরু থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছিলেন। পরবর্তীতে ট্রাম্প তাকে ক্ষমা করেন।

১ দিন আগে