পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুসলিম লীগ-নওয়াজ প্রধান শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ। ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউজে দেশটির ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

গতকাল সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউজ আইওয়ান-ই-সদরে পিএমএল-এনের প্রধান শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করিয়েছে প্রেসিডেন্ট আরিফ আলভি।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান এবং জোটসঙ্গী বিলাওয়াল ভুট্টো-জারদারি, সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরসহ সিন্ধ, পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রীরা।

এছাড়া পাকিস্তানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও শেহবাজের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ নেওয়ার পর পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

এর আগে, নানা নাটকীয়তার পর রোববার দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের ভোটাভুটিতে ২০১ জন আইনপ্রণেতার ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ। আর ইমরান খানের দল পিটিআইয়ের প্রধানমন্ত্রী পদের প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রভাবশালী শরিফ পরিবারের এই সদস্য।

আগেই অনেকটা নিশ্চিত হয়েছে, নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজই হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। কারণ প্রধানমন্ত্রী নির্বাচনে নিজের দল পিএমএল-এনের পাশাপাশি পিপিপি, মুত্তাহিদা কওমি মুভমেন্ট, পাকিস্তান মুসলিম লীগ-কায়েদসহ, সাত দলের সমর্থন নিশ্চিত করেন শাহবাজ।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সুইজারল্যান্ড যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতাগুলোর বাস্তবায়নে সমর্থন দেওয়া এবং তা এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে।

১৫ ঘণ্টা আগে

বিদায়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। কাল সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।

১৫ ঘণ্টা আগে

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

১ দিন আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১ দিন আগে