ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেহবাজ শরিফ। রোববার দেশটির জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম-ডন এ খবর জানিয়েছে।
নির্বাচিত হওয়ার পর, পার্লামেন্টে বিজয়ী ভাষণ দেন শেহবাজ। এ সময় তিনি বলেন, তার আগামীর পথ চলা কঠিন তবে অসম্ভব নয়। জয়ের পর, পাকিস্তানের অর্থনীতি এগিয়ে নিতে দেশের পাঁচ লাখ তরুণ শিক্ষার্থীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেন তিনি। এছাড়া পাকিস্তানে ক্রমবর্ধমান ঋণ সংকট সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর, বিজয়ী ভাষণে তিনি দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানেরও ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী ঘোষণার পর বড় ভাই নওয়াজ শরিফকে জড়িয়ে ধরেন শাহবাজ।
পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফ ২০১ ভোট পেয়ে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। পিটিআইয়ের প্রধানমন্ত্রী পদ প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট।
কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থিত প্রার্থীরা নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে প্রতিবাদ করে তাঁর মুক্তির দাবি জানানোর পর, ব্যাপক হই-হট্টগোলের মধ্যেই দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হয়।
জাতীয় নির্বাচনের তিন সপ্তাহ পর অবশেষে একটি জোট সরকার গঠন করতে সক্ষম হলো পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতাগুলোর বাস্তবায়নে সমর্থন দেওয়া এবং তা এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে।
১৫ ঘণ্টা আগে
অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। কাল সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।
১৫ ঘণ্টা আগে
ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস
১ দিন আগে
ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
১ দিন আগে