ইমরান খানের মুক্তি দাবি

ইসলামাবাদে সংঘর্ষ, গ্রেপ্তার কমপক্ষে ৪ হাজার

ডেস্ক, রাজনীতি ডটকম
বিক্ষোভে অবরুদ্ধ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ শহর। ছবি: পিটিআই

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসলামাবাদ। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা কর্মসূচিতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী শহর। খবর আল জাজিরার।

বিক্ষোভ ঠেকাতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলন ঘিরে প্রায় চার হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যও রয়েছেন।

বাধা উপেক্ষা করে গতকাল সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়।

ইসলামাবাদের ডি চকে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতা-কর্মীরা। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। দুই মাসের জন্য জারি করা হয়েছে ১৪৪ ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত।

পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের নিরাপত্তা কর্মকর্তা শহিদ নেওয়াজ গতকাল বলেন, পুলিশ ইতিমধ্যে ইমরান খানের চার হাজার সমর্থককে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে পার্লামেন্টের পাঁচ সদস্যও রয়েছেন।

এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বলেন, ইসলামাবাদের ‘রেড জোনে’ প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, যে কেউ ওই এলাকায় আসবেন, তাঁকেই গ্রেপ্তার করা হবে।

এর আগে গতকাল রাজধানীর উপকণ্ঠে পৌঁছাতে শুরু করে ইমরান খানের সমর্থকদের গাড়িবহর। খাইবার-পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে গাড়িবহর ব্রাহমা মোড়ে পৌঁছালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ছাড়া আরও কয়েকটি এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। পাঞ্জাবে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন বলে প্রাদেশিক তথ্যমন্ত্রী আজমা বোখারি জানিয়েছেন।

সরকারের সঙ্গে কোনো আলোচনা চলছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পিটিআই চেয়ারম্যান গহর আলী খান বলেন, এ নিয়ে সর্বশেষ অগ্রগতি শিগগিরই জানানো হবে। আলোচনা চলমান।

এর আগে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন গহর খান। তিনি বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এই বিক্ষোভকে ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে বিক্ষোভ স্থগিত করার গুজবে কান না দেওয়ার আহ্বান জানান পিটিআই চেয়ারম্যান।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

২০ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

২১ ঘণ্টা আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

১ দিন আগে

সরকারবিরোধী বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

১ দিন আগে