ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির ন্যাশনাল কমান্ড অথোরিটির (এনসিএ) জরুরি বৈঠক আহ্বান করেছেন। দেশটির মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এই কমিটির সদস্য।
বিবিসির খবরে বলা হয়েছে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ বৈঠক আহ্বানের তথ্য জানিয়েছে। বৈঠকটি হবে শুক্রবার (১০ মে)।
এনসিএ পাকিস্তানের স্থল, আকাশ ও নৌ বাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে। তবে এই কমিটির আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।
পদাধিকারবলে এনসিএ বৈঠকে সভাপতিত্ব করে থাকেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ ছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনবিষয়ক মন্ত্রীও এ সংস্থার সদস্য।
জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এ কমিটিতে জয়েন্ট চিফ অব স্টাফ, তিন বাহিনীর প্রধান, স্ট্রাটেজিক প্ল্যানস ডিভিশনের (এসপিডি) পরিচালকও সদস্য হিসেবে রয়েছেন।
স্ট্রাটেজিক প্ল্যানস ডিভিশন বা এসপিডি আবার পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকে।
ভারতের ‘অপারেশন সিঁদুরে’র জবাবে শুক্রবার ভোরে পাকিস্তানের পক্ষ থেকে ‘অপারেশন বানিয়ান-উন-মারসুসে’র ঘোষণার পরপরই এ বৈঠক আহ্বানের খবরে এসেছে।

পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরোনো ছিল। এতে একটি বেজমেন্টের ওপর পাঁচটি তলা ছিল এবং সেটি পিজি আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ভবনের বেজমেন্টে সংস্কার ও খননকাজ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই কাজের সময় ভবনের একটি স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়ে পুরো কাঠামোটি ধসে পড়ে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের
১২ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে নিতে মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে যুদ্ধ পরিস্থিতিকে ‘সহজ নয়’ বলে মন্তব্য করেছেন তিনি।
১ দিন আগে
উদ্ধারকারী দলের প্রধান পরিদর্শক সুমন বিক জানান, বেত্রাবতী বাজারের এক ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসাবশেষে তল্লাশি চালানোর সময় অচেতন অবস্থায় চন্দ্রিকাকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে মৈথিলি ব্যারাকে নেওয়া হয়েছে। সেখান থেকে চিকিৎসার প্রয়োজনে তাকে দ্রুত কাঠমান্ডু
১ দিন আগে
প্রতিবেদনে গোয়েন্দা সূত্রের বরাতে সতর্ক করে বলা হয়, বর্তমানে ইরানি তৎপরতা সীমিত মনে হলেও তেহরানের নেতৃত্ব বড় আকারের সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছে। সংঘাত শুরুর পর থেকে নিজস্ব সামরিক ও প্রতিরক্ষামূলক শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ায় ইরানের আস্থা বহুগুণ বেড়েছে। ফলে এই মুহূর্তে দুই পক্ষের
১ দিন আগে