জাকির নায়েকের পাকিস্তান সফর কি ধর্মীয় উত্তেজনা বাড়াবে?

ডয়চে ভেলে

এ সপ্তাহে পাকিস্তানে গিয়েছেন বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েক৷ মাসব্যাপী তিনি করাচি, ইসলামাবাদসহ দেশটির বড় শহরগুলোতে বক্তৃতা দেবেন৷ ৫৮ বছর বয়সি জাকির নায়েক নিজ দেশ ভারত থেকে অর্থপাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ মাথায় নিয়ে পলাতক আছেন৷

মালয়শিয়ায় আশ্রয় নেয়া এই বক্তা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি তার কট্টর মতাদর্শের কারণে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যের মতো বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ হয়েছেন৷ ১৯৯২ সালের পর এটি তার প্রথম পাকিস্তান সফর৷ পাকিস্তান সরকারের এ আমন্ত্রণে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন৷

পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী পারভেজ হুদভয় ডয়চে ভেলেকে বলেন, ‘‘জাকির নায়েককে রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় আমি দুঃখিত, তবে অবাক হইনি৷ রাষ্ট্র আগুনে আরো ঘি ঢালছে৷’’

নায়েকের প্রভাব নিয়ে বিতর্ক

২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে হামলাকারী জিহাদীরা জাকির নায়েকের ভক্ত ও অনুসারী ছিলেন বলে খবর প্রকাশ হবার পর বাংলাদেশ সরকার তার টেলিভিশন পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়৷ এই হামলায় ২৯ জন মারা গিয়েছিলেন এবং ইসলামিক স্টেট এর দায় নিয়েছিল৷

ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের দক্ষিণ এশিয়া স্টাডিজ ইনস্টিটিউটের গবেষক অমিত রঞ্জন মনে করেন, জাকির নায়েকের বক্তব্যগুলো ও তার অনুসারীরা বাংলাদেশ ও মালদ্বীপে সমস্যা তৈরি করেছিল৷

তিনি বলেন, ‘‘তাকে পাকিস্তানের রাষ্ট্রীয় অতিথি করা দেশটির সামাজিক ও ধর্মীয় কাঠামোর উপকার বয়ে আনবে না৷’’

তবে রাজনৈতিক বিশ্লেষক কুরাত উল আইন সিরাজি বলেন, পাকিস্তানে বাড়তে থাকা ব্লাসফেমি সংক্রান্ত সহিংস ঘটনাগুলোর বিষয়ে নায়েক ভিন্ন ধারণা দিয়েছেন৷ তিনি ব্লাসফেমির অভিযোগ উঠলে আইন যেন জনগণ নিজের হাতে তুলে না নেন তিনি তা প্রচার করেছেন৷ ধর্মের নামে সন্ত্রাসবাদের বিষয়েও তিনি নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারেন বলে মত তার৷

‘‘ধর্মের নামে সন্ত্রাসবাদের ধারণার বিরোধিতা করেছেন তিনি,’’বলেন কুরাত৷

ভারতের সঙ্গে উত্তেজনা

নায়েকের সফর পাকিস্তান-ভারত সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে৷ অতীতে তার বক্তৃতাগুলি ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতাকে উসকে দিয়েছে বলে অভিযোগ রয়েছে৷

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ৷ কোনো কোনো বিশ্লেষক আশঙ্কা করছেন পাকিস্তানের পক্ষ থেকে নায়েককে রাজকীয় অভ্যর্থনা দেয়া ধর্মীয় মৌলবাদের প্রতি রাষ্ট্রের আনুগত্য প্রকাশ করবে এবং ভারতের সঙ্গে দ্বন্দ্ব বাড়াবে৷

অমিত রঞ্জন বলেন, ‘‘যেহেতু পাকিস্তানে এমনিতেই সামাজিক ও রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো ঘটছে, তাই নায়েককে সুযোগ দেয়া মানে চলমান উত্তেজনা বাড়ানো ছাড়া কিছুই নয়৷’’

পারভেজ হুদভয় বলেন, ‘‘বিদ্বেষপূর্ণ বক্তব্যের জন্য জাকির নায়েককে ভারতসহ বেশ কয়েকটি দেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে৷ তাকে রাজকীয় সংবর্ধনা দেয়ার মাধ্যমে পাকিস্তান মৌলবাদের প্রতি আনুগত্য দেখিয়েছে এবং তারা বৈশ্বিক মতামতের পরোয়া করছে না৷’’

তবে কুরাত উল আইন মনে করেন, নায়েক কাশ্মীর নিয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছেন৷ তিনি এ বিষয়ে যেহেতু কোনো কথা বলেননি, এর অর্থ তিনি চান না পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হোক৷

ধর্মীয় বিভাজন

বিশ্লেষকরা সতর্ক করছেন নায়েকের সফর পাকিস্তানে ধর্মীয় বিভেদ আরও বৃদ্ধি করতে পারে৷ তার ইসলামি মতাদর্শ পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় মতাবলম্বীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে৷

অমিত রঞ্জন মনে করেন, পাকিস্তান বহুমতের ধর্মীয় গোষ্ঠীর সমাজ যেখানে নায়েকের মতাদর্শ বিভিন্ন মুসলিম গোষ্ঠীর মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে৷ হুদভয়ও মনে করেন, নায়েককে আমন্ত্রণ জানানো পাকিস্তানে ধর্মীয় শক্তির ভারসাম্যকে বিপদগ্রস্ত করতে পারে৷

তবে কুরাত উল আইন মনে করেন, যেহেতু জাকির নায়েক বিভিন্ন গোষ্ঠীর কাছে সমালোচিত, তিনি এই সফরের মাধ্যমে নিজের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করতে পারেন৷

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে বিমান বিধ্বংসী ‘অত্যাধুনিক অস্ত্র’ দিচ্ছে চীন

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থতার ভূমিকায় থাকার কথা বলেছিল বেইজিং। সেই অবস্থান ধরে রেখেই যদি গোপনে অস্ত্র সরবরাহ করা হয়, তবে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

৪ ঘণ্টা আগে

আলোচনা ব্যর্থ হলে ইরানে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্র এখন সামরিক শক্তি পুনর্বিন্যাসের মধ্য দিয়ে যাচ্ছে এবং আগের চেয়ে আরও উন্নত অস্ত্র প্রস্তুত রাখা হচ্ছে। কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে এসব সক্ষমতা ব্যবহার করা হবে বলেও সতর্ক করেন তিনি।

৪ ঘণ্টা আগে

ইসরায়েলি হামলায় লেবাননের নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য নিহত

এই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই লেবানন সরকার সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা অপরিহার্য। একদিকে ইরান একে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে দাবি করলেও, ইসরায়েল লেবাননকে এই চুক্তির বাইরে রাখায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

৫ ঘণ্টা আগে

স্পিকার গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদলও এই আলোচনায় অংশ নিতে পাকিস্তান অভিমুখে রয়েছেন। দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এই বৈঠকটি বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

৬ ঘণ্টা আগে