পাকিস্তানে নৌঘাঁটিতে হামলা, নিহত ৬

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

পাকিস্তানের নৌবাহিনীর একটি বিমানঘাঁটিতে হামলার ঘটনায় একজন আধাসামরিক সেনা নিহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে ৫ হামলাকারী নিহত হয় বলে আজ মঙ্গলবার (২৬ মার্চ) দেশটির কর্মকর্তারা জানিয়েছে।

গতকাল সোমবার (২৫ মার্চ) দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের তুরবত ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে।

গত সপ্তাহেও জাতিগত বেলুচগোষ্ঠী সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের তুরবত সামরিক স্থাপনায়। এটি তাদের দ্বিতীয় হামলা। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা একটি বিশাল বিপদ থেকে রক্ষা পেয়েছি।’

পাকিস্তান নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করলে পাঁচ হামলাকারীকে হত্যা করা হয়।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় একজন আধাসামরিক সেনাও নিহত হয়েছেন। বেলুচিস্তানের বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদীগোষ্ঠীর মধ্যে সবচেয়ে শক্তিশালী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদায়ের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

অবজারভার আরও জানিয়েছে, পদত্যাগ করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে স্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন। কাল সোমবারের মধ্যে তার কাছ থেকে এখন একটি স্পষ্ট বিবৃতি প্রত্যাশা করছেন তার লেবার পার্টির উচ্চ পর্যায়ের নেতারা।

১৩ ঘণ্টা আগে

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

২১ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১ দিন আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

১ দিন আগে