পাকিস্তানে রেলস্টেশনে বোমা বিস্ফোরণে নিহত ২১

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কোয়েটায় একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোয়েটা রেলস্টেশন থেকে পেশোয়ারগামী এক্সপ্রেসটি রওনা হওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এক র্শীষ পুলিশ কর্মকর্তা মুহাম্মদ বালোচ। খবর রয়টার্সের।

বর্তমানে দেশটির উত্তর-পশ্চিমে সন্ত্রাসী হামলা এবং দক্ষিণে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের সঙ্গে লড়ছে পাকিস্তান। সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ বলেন, ‘পেশোয়ারগামী একটি ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই রেলওয়ে স্টেশনের ভিতরে বিস্ফোরণটি ঘটে।’

কোনো গোষ্ঠী এখনো এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি বলে তিনি জানান। মুহাম্মদ বালোচ বলেন, বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে হচ্ছে। তবে আরও তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।

নিহতের সংখ্যা সম্পর্কে বিশদ বিবরণ প্রদান করে এসএসপি অপারেশনস বালুচ বলেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ এবং ৩০ জন আহত হয়েছেন।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, জাফর এক্সপ্রেস সকাল ৯টায় পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জিও নিউজকে জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

১৯ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

২০ ঘণ্টা আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

১ দিন আগে

সরকারবিরোধী বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

১ দিন আগে