পাকিস্তানে সেনানিবাসে বোমা হামলায় নিহত ৯

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত নয় ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ইফতারের পরের এ হামলায় সামরিক স্থাপনাটির দেয়াল ধসে আহত হয়েছেন ১৮ জন। এর মধ্যে আহত সেনা সদস্যের সংখ্যা ধরা হয়নি বলে বান্নু শহরের পুলিশ প্রধান জিয়া ইউ দ্বীনের বরাতে খবর দিয়েছে রয়টার্স।

উদ্ধারকারীদের বরাতে ডনের খবরে ঘটনাস্থল থেকে ১১টি দেহ ও আহত ৩০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার তথ্য দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুসহ তিন নারী থাকার তথ্য দিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমের এই শহরের ওই সেনানিবাসের দেয়ালে বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি দিয়ে এ হামলা চালানো হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান। নাম প্রকাশ করতে না চেয়ে একজন সেনা কর্মকর্তা বলেন, জঙ্গিরা দুটি বিস্ফোরক বোঝাই বাহন নিয়ে ওই স্থাপনার দেয়ালে হামলে পড়ে। তবে ওই আক্রমণ প্রতিহত করার দাবি করেন তিনি। বিস্ফোরণের পর গোলাগুলিতে ছয় জঙ্গি নিহত হয়।

রয়টার্স লিখেছে, এখনও এ হামলার দায় কেউ স্বীকার করেনি। সাম্প্রতিক বছরগুলোতে আফগান সীমান্তের কাছের শহরগুলোতে পাকিস্তানের পুলিশ ও সামরিক স্থাপনায় পাকিস্তানি তালিবান (টিটিপি) নামের ইসলামি জঙ্গি গ্রুপের হামলা বেড়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মানসিক চাপে ৫ হাজার মার্কিন সেনা, ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

১৫ ঘণ্টা আগে

তুরস্ক-সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা জোটে ভিড়তে পারে মিসরও

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ

২১ ঘণ্টা আগে

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১, কড়া জবাবের হুঁশিয়ারি

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।

১ দিন আগে

গাজার ধ্বংসস্তূপ ফুঁড়ে বের হচ্ছে মরদেহ: ২ ভবনে মিলল ২১ জনের দেহাবশেষ

এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।

১ দিন আগে