৫ মাস পর ইরান-কাতার সামুদ্রিক বাণিজ্য শুরু

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

প্রায় পাঁচ মাসের বিরতির পর ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। আজ রোববার (৫ জুলাই) দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্য দূত আব্বাস আব্দুলখানির বরাত দিয়ে কাতারের আল-জাজিরা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির মাধ্যমে দীর্ঘ চার মাসব্যাপী চলা সংঘাত অবসানের ঘোষণা আসে। এই চুক্তির আওতায় পারস্য উপসাগরে যুদ্ধপূর্ব সামুদ্রিক চলাচল পুনরায় শুরুর বিষয়ে দুই পক্ষ একমত হয়। তবে উপসাগরের ভেতরে ও বাইরে জাহাজ চলাচল নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি শেষ হয়নি।

ইরানি বাণিজ্য দূত আব্বাস আব্দুলখানি জানিয়েছেন, দোহায় অবস্থিত ইরানি দূতাবাস ও কাতারি কর্তৃপক্ষের মধ্যে সফল সমন্বয়ের পর ইরানের দাইয়ের বন্দর এবং কাতারের আল-রুওয়াইস বন্দরের মধ্যে বাণিজ্যক জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে।

ভৌগোলিকভাবে পরস্পরের বিপরীতে অবস্থিত এই দুটি বন্দর মূলত আঞ্চলিক বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে।

উল্লেখ্য, সংঘাতের সময় ইরানের দাইয়ের বন্দরে একাধিকবার হামলার ঘটনা ঘটেছিল। এই বাণিজ্য পথটি পুনরায় সচল হওয়ায় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অর্থনীতি ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আলি খামেনির জানাজায় উপস্থিত ৩ ছেলে, ছিলেন না মোজতবা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।

১২ ঘণ্টা আগে

২৫০ বছরের পুরনো বিতর্ক সামনে— ট্রাম্প কি প্রেসিডেন্টের ক্ষমতার সীমা বদলে দিচ্ছেন?

দ্বিতীয় মেয়াদের প্রায় অর্ধেক পথ পেরিয়ে আসার সময়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তার ক্ষমতার ‘কোনো সীমা নেই’। এ মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূল দর্শনের সম্পূর্ণ বিপরীত বলে মনে করছেন। প্রায় আড়াই শ বছর আগে ব্রিটিশ রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে যে রাষ্ট্রের জন

১৪ ঘণ্টা আগে

আমেরিকার সোনালি যুগের স্বপ্ন ফিরিয়ে এনেছি— স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প

প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, সামরিক শক্তি ও নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকান ড্রিম ফিরে এসেছে।’ তার দাবি, বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশে এত বেশি মানুষ যোগ দিতে আগ্রহী যে এসব পেশায় চাকরি পাওয়া এখন ‘কঠিন’ হয়ে গেছে।

১৬ ঘণ্টা আগে

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা

সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকসান্দর বেগলভ জানান, শহরটি 'বড় ধরনের' ড্রোন হামলার মুখে পড়ে এবং তিনি তেল টার্মিনালে আঘাতের কথা স্বীকার করেছেন। তবে বলেছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

১৭ ঘণ্টা আগে